দুদকের মামলা: নারায়ণগঞ্জে জিয়াউল আহসান ও স্ত্রীর ফ্ল্যাট সিলগালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং তাঁর স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা একটি ফ্ল্যাট প্রশাসনের হাতে সিলগালা করা হয়েছে। অভিযানে রূপগঞ্জের জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের ‘জয়িতা’ নামের আটতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটি সিলগালা করা হয়। বুধবার (২১ জানুয়ারি) […]
ধানের শীষে বিজয় মানেই গণতন্ত্রের যাত্রা শুরু: সিলেটে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষে বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার ও বাক্স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, […]
৪১৯টি উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

চালের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ জনগণকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হবে। সাধারণ মানুষ প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকায় সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার […]
চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামেলি কার্ড’ প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচতারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। […]
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভায় মঞ্চে উঠলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। হাত তুলে সকলকে অভিবাদন জানানোর সময় হাজার […]
পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীতে পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে অগ্রসর […]
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা: জনসমুদ্র আলিয়া মাদরাসা মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলের বৃহৎ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির […]
ভোটের আগে ও পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে ও পরে মোট ১২ দিন যৌথ বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান […]
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন চট্টগ্রাম বিএনপির ৩ নেতা

চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বহিষ্কৃত নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি […]
২০২৫ সালে ঢাকার সড়কে ঝরল ২১৯ প্রাণ

২০২৫ সালে রাজধানী ঢাকা শহরের সড়কগুলোতে ঘটেছে ৪০৯টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৯ জন এবং আহত হয়েছেন আরও ৫১১ জন। নিহতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ২৫ জন নারী ও ১৮ জন শিশু। বুধবার (২১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘২০২৫ সালে রাজধানীর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’-এ এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনের […]
এবারের নির্বাচনে ফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা করতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। প্রেস সচিব জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুই ধরনের […]
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় পার্লামেন্টে স্থগিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি

গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বীপটি দখলের দাবি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের প্রতিবাদে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে জুলাই মাসে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করেছে। বুধবার যখন ফ্রান্সের স্ট্রাসবুর্গ থেকে এই ঘোষণা আসে, ঠিক সেই সময়ই ট্রাম্প দাভোসে […]