Ridge Bangla

লুট হওয়া অস্ত্রের ৬২ ও গোলাবারুদের ৫২ শতাংশ উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ শতাংশ এবং গোলাবারুদের ৫২ শতাংশ সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৫৭ জন […]

রিলস সংস্কৃতির যুগে বক্তব্যের বিভ্রাট, খণ্ডিত ভিডিওতে ভয়ংকর রাজনীতি

চলতি মাসের ১৮ জানুয়ারি “সংবাদ এক্সপ্রেস” নামের ৮৫ হাজারের বেশি অনুসারী সমৃদ্ধ একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে “রোজা নামাজ হজ কিছু লাগবে না, ধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন।” শিরোনামে ৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ঘেটে দেখা যায় ১০ হাজারের বেশি রিয়েক্ট ও ২ হাজারের কাছাকাছি কমেন্ট করা হয়েছে। সেখানে কমেন্ট […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২২ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টা থেকে। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীদের জাতীয় […]

জলবায়ু পরিবর্তন: ২০২৬ সাল কি ভাঙবে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড?

জলবায়ু পরিবর্তনের ধারাবাহিক প্রভাবে ২০২৬ সাল হতে পারে বিশ্বের ইতিহাসের অন্যতম উষ্ণ বছরগুলোর একটি। জলবায়ু বিশ্লেষকদের মতে, চলতি বছরটি রেকর্ডভাঙা উষ্ণতার তালিকায় স্থান করে নেওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার জলবায়ু বিষয়ক ওয়েবসাইট ক্লাইমেটডাটা.সিএ–তে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়েছে, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের (১৮৫০–১৯০০) তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৩৫ থেকে […]

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে বিএনপি

আসন্ন গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি গণভোটে বিএনপির অবস্থানসহ নির্বাচনি কৌশল নিয়ে বিভিন্ন বিষয় তুলে […]

নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই সহিংসতা দমনে ব্যাপক অভিযান পুলিশের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচারণা শুরুর দিন হিসেবে আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করেছে। একই দিন থেকে রাজধানী ঢাকায় নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ, সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির বরাতে জানা গেছে, সর্বশেষ ১২ জানুয়ারি ডিএমপি সদর দপ্তরে কমিশনার […]

জেনে নিন শীতকালে এসি যত্নে রাখার কৌশল

শীত মৌসুমে বাসা-বাড়িতে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার বন্ধ থাকে। তবে এ সময় এসির প্রয়োজন না থাকলেও একে অবহেলায় ফেলে রাখা মোটেও উচিত নয়। কারণ দীর্ঘদিন ব্যবহার না করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে গরম মৌসুমে এসি চালু করার সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এসি বন্ধ রাখার […]

যেখানে সড়কই শ্রেণিকক্ষ, সেখানে ভবিষ্যৎ কোথায়?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। যখন ছাত্রদের হাত ধরে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্রমান্বয়ে তার রূপ পরিবর্তন করে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে পরিণত হয়। ওই আন্দোলন থেকে শুরু করে এখন অব্দি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের ব্যস্ততম সড়কগুলোতে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল, সড়ক অবরোধের ঘটনা দেখা যাচ্ছে প্রতিনিয়ত। […]

সামনে নির্বাচন, প্রশাসনে ফের ‘রাজনৈতিক লেজুড়বৃত্তি’

জাতীয় সংসদ নির্বাচন

২০২৪ এর ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যখন জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়েছে, ঠিক তখনই এক শ্রেণির সরকারি কর্মকর্তার মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তির পুরনো প্রবণতা আবারও প্রকট হয়ে উঠেছে। গত দেড় দশকের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে আসার পরিবর্তে পদোন্নতি ও কাঙ্ক্ষিত পোস্টিং নিশ্চিত করতে আমলাদের একটি বড় অংশ এখন নতুন রাজনৈতিক শক্তিগুলোর […]

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচার শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। এর আগে বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পরদিন থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। […]

ভিয়েতনামের গার্মেন্টস ইন্ডাস্ট্রি: বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী

​বিশ্ব পোশাক বাজারের মানচিত্রে গত এক দশকে যে পরিবর্তনগুলো সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনামের বিস্ময়কর উত্থান। একসময় যা ছিল কেবল কৃষিপ্রধান দেশ, আজ তা বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ‘মেড ইন ভিয়েতনাম’ লেবেলটি এখন বিশ্বজুড়ে গুণগত মান এবং আধুনিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্য ভিয়েতনাম এখন আর কেবল […]

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে হওয়া এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ চার ঘণ্টা সময় লাগে। গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকার প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি, হাজীগঞ্জ ও ফতুল্লা থেকে দুটি […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এই কার্যক্রম শুরু করছে। ইসির তথ্যমতে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার […]