Ridge Bangla

নেত্রকোনায় বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

নেত্রকোনায় জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় সদর–বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন। জাতীয় পার্টির পৌরসভার […]

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি রুবেলের কর্মী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অফিস উদ্বোধনের পর রুবেলের সমর্থকেরা চলে গেলে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকেরা অফিস বন্ধের জন্য চাপ দেয়। নজরুল ইসলাম এতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার […]

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২ জন, আহত ১০

সিলেটের ওসমানীনগরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ওসমানীনগর উপজেলার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের […]

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো বোর্ড

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর সোনালী সেবার মাধ্যমে ২৫ জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা যাবে ফি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানশুফ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় […]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে পুনর্গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। পুনর্গঠিত বোর্ডে […]

গাজায় শান্তি পর্ষদ গঠন করে সভাপতি হয়েছেন ট্রাম্প

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘বোর্ড অব পিস’ বা শান্তি প্রতিষ্ঠা পর্ষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্ষদের সভাপতি তিনি নিজেই। পর্ষদের তত্ত্বাবধানে ১৫ সদস্যের টেকনোক্রেটিক কমিটি গঠন করা হয়, যেটি গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক দায়িত্বে থাকবে। এ কমিটিকে স্বাগত জানিয়েছে উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাস। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাসসহ […]

গাজীপুরে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৩টার দিকে কোনাবাড়ীর নীলনগর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যানে আগুন লাগে। কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে […]

নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর অষ্টম দিনের শুনানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত […]

সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে। শুরুতে দুই ওপেনার আউট হলেও শান্ত ও মুশফিকের জুটিতে দল এগিয়ে যায়। তবে তাদের বিদায়ের পর রানের গতি কমে যায়। জবাবে সিলেট ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ […]

হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না, অবস্থা শঙ্কামুক্ত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শাহবাগের বিএমইউ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত। মাহমুদুর রহমান মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন এবং তাকে […]

চীনের মহাপ্রাচীর: পাথরের দেয়ালে লেখা সভ্যতার বিস্ময়কর ইতিহাস

পাহাড়ের চূড়া, মরুভূমির প্রান্ত আর উপত্যকার বুক চিরে হাজার হাজার কিলোমিটারজুড়ে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপনা- চীনের মহাপ্রাচীর। সময়, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ আর মানব ইতিহাসের নানা উত্থান-পতনকে সাক্ষী রেখে আজও এটি দাঁড়িয়ে আছে মানবসভ্যতার এক অমর নিদর্শন হিসেবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবনির্মিত এই প্রাচীর শুধু চীনের ইতিহাস নয়, বরং সমগ্র মানবজাতির সংগ্রাম, কৌশল ও সৃষ্টিশীলতার […]