বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই আরফান

বাংলাদেশ–ভারত সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নবীন সৈনিক হিসেবে যোগ দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সৈনিক হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ শেষে […]
শহিদ কাপুরের ‘ও রোমিও’-র বিরুদ্ধে আইনি নোটিশ, আড়াই কোটি ক্ষতিপূরণ দাবি

বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ও রোমিও’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও, সিনেমার গল্প আশি–নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবনের সঙ্গে মিল রয়েছে এই অভিযোগে তার কন্যা সনোবর নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। সিনেমায় হুসেন উস্তরার চরিত্র উপস্থাপনাকে কেন্দ্র করে অভিযোগ […]
নতুন ভিডিওতে চমকে দিলেন পিয়া বিপাশা

একসময় ছোট পর্দার জনপ্রিয় মুখ পিয়া বিপাশা হঠাৎ মিডিয়ার আড়ালে চলে যান। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং নতুন জীবন শুরু করেছেন। বিদায়ী বছরে তিনি বিয়ের ঘোষণা দেন এবং ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী ২৬ জুন তিনি একজন মার্কিন নাগরিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পিয়া বিপাশা বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। অভিনয়ে […]
নয়নতারার সিনেমা দেখতে এসে ভক্তের মৃত্যু

চিরঞ্জীবী ও নয়নতারা অভিনীত তেলেগু ছবি ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও আনন্দের মাঝেই ঘটে মর্মান্তিক ঘটনা। হায়দরাবাদের কুকাটপল্লির অর্জুন থিয়েটারে সিনেমা দেখতে এসে এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সিনেমা হলে এক ভক্তের অকাল […]
সালমান শাহ হত্যায় সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা ২২ ফেব্রুয়ারি

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার একটি আদালত আগামী ২২ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন করে সময় মঞ্জুর করেন। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যাকাণ্ডে একটি মামলা দায়ের করা হয়। […]
জটিল রোগে আক্রান্ত দিশা পাটানি?

দিশা পাটানির প্রেমের গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। এক বিস্ফোরক পোস্টে সোনি সতর্ক করে লিখেছেন, “এটা শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।” নুপূর সেননের বিয়েতে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর […]
ছাত্রদলে যোগ দিলেন ফেনী জেলা কমিটির এনসিপির শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু শতাধিক কর্মী-সমর্থকসহ ছাত্রদলে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুসারীদের সমাবেশ করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির […]
দেশজুড়ে এলপিজি গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তি

দেশজুড়ে এলপিজির তীব্র সংকটে বাসাবাড়ির ভোক্তা ও পরিবহনখাত বিপাকে পড়েছে। সুনামগঞ্জ, সাভার, ব্রাহ্মণবাড়িয়া ও কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় দ্বিগুণ দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে কোথাও কোথাও পরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ডিলাররা সরবরাহ ঘাটতির কথা বললেও ভোক্তারা সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করছেন। গত ৮ জানুয়ারি পরিবেশকদের হয়রানি ও […]
জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোট যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে […]
বিজিবির নবীন সৈনিকদের সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা এই গুণাবলিই একটি বাহিনীর শৃঙ্খলা ও দক্ষতার প্রকৃত মানদণ্ড। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড […]
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৭৯

থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংককের উত্তরে বান থানন খোট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী ট্রেন ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাত্রা করছিল। সে সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত […]
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ১৬ এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় […]
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ

ঢাকার সরকারি সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজার মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই ত্রিভুজ অবরোধের ফলে রাজধানীর একটি বড় অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ […]
ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও […]
ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে। বেলা ৩টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনসহ বিস্তারিত তথ্য জানতে […]
এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। গত বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করেছে। এর আওতায় এক বছরে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে এবং বিপুলসংখ্যক ভিসা বাতিল করা […]
হাদি–মুসাব্বির–সাম্যসহ সব হত্যার বিচার দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের

শহীদ শরীফ ওসমান হাদি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যসহ সংঘটিত সব রাজনৈতিক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দেশের মাটিতে প্রতিটি হত্যার ন্যায়বিচার হতেই হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য […]
১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন সার কেনার অনুমোদন

দেশের ভোজ্যতেল ও কৃষি উপকরণের চাহিদা পূরণে সরকার একযোগে বড় পরিসরে ক্রয় কার্যক্রমে অনুমোদন দিয়েছে। পৃথক প্রস্তাবে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের দ্বিতীয় সভায় এসব […]
ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের সফরে ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনায় মোড়ানো ঐতিহাসিক ট্রফি দেশের মাটিতে পৌঁছায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করেছে কোকা-কোলা […]
খালেদা জিয়ার নেতৃত্বকে এশিয়ায় দৃষ্টান্ত বললেন বার্নিকাট

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বার্নিকাট বলেন, “খালেদা জিয়ার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। তিনি বিপদ ও সংকটের মাঝেও হাস্যজ্জ্বল ও আন্তরিক ছিলেন। তার অমায়িক স্বভাব ও জনগণের কল্যাণে কাজ করার মনোভাব এশিয়া উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, […]