Ridge Bangla

ঢাবি অধিভুক্ত নিটোরে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভাবে

বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ৪ বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ বছর মেয়াদি এ কোর্সের আবেদন অনলাইনে করতে হবে। ভর্তিচ্ছুদের এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম […]

ইরানে বিক্ষোভের মধ্যে হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ

ইরানে চলমান বিক্ষোভের কারণে সহিংসতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেকাংশে বেড়েছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাজধানী তেহরানের একটি চক্ষু হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান সংকটের মধ্যে রয়েছে এবং রোগীর স্রোত সামলানো কঠিন হয়ে উঠেছে। অন্য একটি হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত সার্জন না থাকায় তারা আহতদের সঠিক চিকিৎসা দিতে পারছেন না। […]

ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র গ্রাহাম

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম। এক এক্স পোস্টে তিনি এ কথা লেখেন। লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং […]

দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (১১ জানুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। বৈশ্বিক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির একিউআই স্কোর ছিল ২৪৪। তৃতীয় অবস্থানে রয়েছে […]

ছাত্র সংসদ নির্বাচন: কেন রাজনৈতিক দলগুলো এত গুরুত্ব দিচ্ছে?

​বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁক বদলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেশের ছাত্র রাজনীতি। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশে ফ্যাসিস্টের পতন ঘটানো- প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে এ দেশের ছাত্রসমাজ। আর এই নেতৃত্বের প্রাতিষ্ঠানিক রূপ হলো ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডাকসু’ থেকে শুরু করে দেশের বিভিন্ন সরকারি কলেজ ও […]

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি আলোচিত ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের একটি দল বন্দর এলাকায় অভিযান […]

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে আজ রোববার (১১ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিতব্য এই সভা সকাল ৯টায় শুরু হবে। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের […]