Ridge Bangla

ফেলানী হত্যার ১৫ বছর, ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা জনপদ আজও ভুলতে পারেনি কিশোরী ফেলানী খাতুনের নির্মম হত্যাকাণ্ড। বুধবার (৭ জানুয়ারি) ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হলো। দীর্ঘ এই সময় পার হলেও ভারতের উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম ঝুলে থাকায় ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছেন ফেলানীর বাবা-মা, স্বজন ও সীমান্ত এলাকার মানুষ। দেশ-বিদেশে আলোচিত এই হত্যাকাণ্ড সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের এক বেদনাদায়ক প্রতীক হয়ে আজও […]

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে প্রায় ৯০ শতাংশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। জাতীয় বেতন কমিশনের নবম পে স্কেলের সুপারিশমালা প্রায় চূড়ান্ত হয়েছে, যেখানে গ্রেডভেদে মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান ১৬ গ্রেডের কাঠামো অপরিবর্তিত রেখেই এই বেতন বৃদ্ধি কার্যকর করার সুপারিশ করছে কমিশন। কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি […]

আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে আলোচনায় তামান্না ভাটিয়া

গোয়ার নান্দনিক সমুদ্রসৈকতে বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া তার অসামান্য নৃত্যপ্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ‘আজ কি রাত’ গানটির মাধ্যমে তিনি মঞ্চে যে ঝড় তুলেছেন, তা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের নাচের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন […]

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের এক স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা–২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও […]

বন্ধুর বউকে বিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা পরমব্রত

বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ ও পরকীয়ার জল্পনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি একটি পডকাস্টে তিনি প্রথমবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। ক্যারিয়ার প্রসঙ্গের পাশাপাশি ব্যক্তিজীবনের এই সমালোচনার জবাব দিয়ে পরমব্রত জানান, বিষয়টি নিয়ে যে কটাক্ষ ও বিতর্ক হয়েছিল, […]

মালয়ালম জনপ্রিয় অভিনেতা কান্নান পাট্টাম্বি মারা গেছেন

মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজনা কর্মকর্তা কান্নান পাট্টাম্বি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তিনি শুধু অভিনেতা নন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ‘ভেট্টাম’ ও ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত হলেও, বড় চলচ্চিত্র প্রকল্পের লজিস্টিক ও ব্যবস্থাপনা দক্ষতাই ছিল তার মূল শক্তি। মালয়ালম […]