Ridge Bangla

ভেনেজুয়েলা পরিস্থিতির কারণে পুরস্কার নিতে যেতে পারলেন না ডিক্যাপ্রিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়ার ঘটনাকে ঘিরে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর প্রভাব পড়ে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ওপরও। নিষেধাজ্ঞার কারণে তিনি ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন এবং ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকতে পারেননি। সেখানে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল […]

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে যে পরিবর্তন

আসন্ন ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সুপারিশ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দক্রম (Choice List) দিতে পারতেন। তবে নতুন নিয়মে এই সুযোগটি সীমিত করা হয়েছে। একজন প্রার্থী এখন থেকে শূন্যপদের তালিকা থেকে […]

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও বিসিসিআইয়ের আপত্তির কারণে দল থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিসিসিআইকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের ইস্যু। […]

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর হবে। সফরের শুরু হবে বগুড়া থেকে, এরপর রংপুরে যাত্রা করবেন তিনি। বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমান ১১ জানুয়ারি রাতে বগুড়ায় পৌঁছবেন এবং ওই রাতটি শহরে অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় তিনি আলতাফুন্নেছা খেলার […]

ভেন্যু ইস্যুতে বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রেক্ষিতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে প্রস্তাব করা হয়। আইসিসি এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে ক্রিকবাজ জানায়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের ক্ষেত্রে আপত্তি করছে না। তবে এ ধরনের পরিবর্তন হলে টুর্নামেন্টের […]

৫ হাজার কোটির ‘গাইড বাণিজ্যের’ যাঁতাকলে পাঠ্যবই, জিম্মি কোটি শিক্ষার্থী

১ জানুয়ারি দেশে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। সে অনুযায়ী বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাওয়ার কথা। এবার অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। খোঁজ নিয়ে দেখা গেছে, গত ১৫ […]

শীতকালে ঘুমানোর সময় শিশুকে টুপি পরানো: নিরাপত্তা ও সতর্কতা

শীতকালে শিশুদের যত্নের বিষয়টি বাবা–মায়েদের বিশেষভাবে ভাবিয়ে তোলে। অনেকেই ঠান্ডা থেকে সুরক্ষার জন্য শিশুকে ঘুমানোর সময় টুপি পরিয়ে দেন। তবে শিশুরোগ বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করেছেন। নিচে এর কারণ ও প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরা হলো। টুপি পরানো কেন নিরুৎসাহিত করা হয়? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধা শিশুদের শরীরে ব্রাউন ফ্যাট বেশি থাকে, যা প্রাকৃতিকভাবে তাপ উৎপাদন […]

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৫ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা […]

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকালবেলার পরিবর্তে পরীক্ষা হবে বিকেলে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক […]

আইনজীবী কিবরিয়া হত্যায় মূল আসামি পাপ্পু গ্রেপ্তার

রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান-বারিধারা এলাকায় অভিযান চালিয়ে জোবায়ের হোসেন পাপ্পু (২৯) নামের ওই যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পাপ্পু ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আনন্দনগর এলাকার বদরুল ইসলাম স্বপনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে […]

শীতকালে ঠান্ডা পানি পানে সতর্কতা

শীতকালে ঠান্ডা পানি পান করা নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে। প্রকৃতপক্ষে, অধিকাংশ সুস্থ মানুষের জন্য শীতে ঠান্ডা পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। তবে কিছু বিশেষ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ঠান্ডা পানি পান কি ক্ষতিকর? সুস্থ ব্যক্তিদের জন্য: সাধারণত ঠান্ডা পানি পান করলে শরীরের কোনো স্থায়ী ক্ষতি হয় না। শরীর তার অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে […]

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনের শেষ দিন আজ, সংখ্যা ছাড়াল ১৪ লাখ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার (৫ জানুয়ারি) শেষ হচ্ছে নিবন্ধনের সময়। ইতিমধ্যে নিবন্ধিত প্রবাসীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অ্যাপে নিবন্ধিত ভোটারের মধ্যে ১১ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন পুরুষ এবং ২ লাখ ১১ হাজার ৩৭৮ জন নারী। মোট নিবন্ধনের […]

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল […]

৪০-এ দীপিকা, গ্ল্যামার ও মাতৃত্বের মিশেলে এক নতুন পথচলা

আজ বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৪০তম জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করা সেই শিশুটি আজ বিশ্বজুড়ে আত্মবিশ্বাসী, সফল ও প্রেরণাদায়ী ভারতীয় নারীর এক প্রতীক। জীবনের এই মাইলফলক জন্মদিনটি দীপিকা উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। স্বামী রণবীর সিং এবং তাঁদের সন্তানের সঙ্গে একান্ত, শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন তিনি। বড় কোনো উৎসবের বদলে […]

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

সোমবার ভোররাতে সিলেট ও তার আশপাশের এলাকায় পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৫.২। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.৪। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, উভয় […]

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে কিউবা সরকার আগামী ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রোববার (৪ জানুয়ারি) কিউবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেনসা লাতিনার বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহত কিউবান নাগরিকরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটিতে কিউবার সামরিক […]

আমার ভেতরে ২৫ ভাগ বাঙালির রক্ত জ্বলজ্বল করছে: হৃতিক

গ্রিক গডের মতো চেহারা, সুঠাম দেহ আর মায়াবী চোখ- এই বৈশিষ্ট্য নিয়েই গত আড়াই দশক ধরে বলিউড শাসন করে চলেছেন হৃতিক রোশন। কিন্তু এই সুপারস্টারের শিরা-উপশিরায় যে ২৫ শতাংশ খাঁটি বাঙালি রক্ত প্রবাহিত, তা কজন জানতেন? সম্প্রতি নতুন বছরের শুরুতেই একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি নিজেই স্মরণ করিয়ে দিলেন তাঁর শিকড়ের কথা। ক্যাপশনে লিখলেন, “বোধহয় […]

বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নিজ বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। রাজশাহীর বাঘা উপজেলায় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক একটার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা কালু মন্ডলের ছেলে সোহেল রানা (৩৫)। গোলাগুলির ঘটনার পর স্থানীয়দের […]

এলপিজি গ্যাসের দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকা

চলতি জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ঘোষিত নতুন […]

যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই শেষে দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসি জানায়, এবার […]