নৌবাহিনীর মিসাইল ফায়ারিং: ২ দিন সমুদ্রে নৌযান চলাচলে সতর্কতা

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ওই নির্দিষ্ট এলাকায় সব ধরনের নৌযান চলাচল থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ […]
ঘন কুয়াশায় সারাদেশে নৌ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য জানান, নদ-নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা, […]
২০২৫ সালের শীর্ষ পাঁচ আলোচিত হলিউড চলচ্চিত্র

২০২৫ সালের হলিউড চলচ্চিত্র জগৎ ছিল বৈচিত্র্য ও উত্তেজনায় পূর্ণ। নানা ঘরানার অসংখ্য সিনেমা মুক্তি পেলেও মাত্র কয়েকটি ব্যাপক বাণিজ্যিক সাফল্য ও দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। বক্স অফিস আয়ের ভিত্তিতে শীর্ষস্থানীয় পাঁচটি চলচ্চিত্রের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এ মাইনক্রাফট মুভি মুক্তি পায় ৪ এপ্রিল ২০২৫। বিশ্বব্যাপী আয় ছিল ৪২৩.৯ মিলিয়ন ডলার। জনপ্রিয় ভিডিও […]
ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাযরামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার দায় সৌদি আরবের ওপর চাপিয়েছে। খবর এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, এক দিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান এসব এলাকায় হামলা চালায়। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক […]
আবারও চোরাই জ্বালানি বহন করা বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

ইরান উপসাগরের কৌশলগত এলাকায় একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। কেশম দ্বীপের কাছে ওই ট্যাংকারটি আটক করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটিতে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। ইরানি কর্তৃপক্ষ জব্দকৃত ট্যাংকারটির নাম কিংবা সেটি কোন দেশের মালিকানাধীন- সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে […]
নাটোরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে সেনা সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলায় সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা প্রথমে তাকে আটক করে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুর উপজেলার নাবীরপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিন হোসেনের বাড়ি একই উপজেলার চন্ডিগাছা এলাকায়। তার বাবার নাম কছিম উদ্দিন। […]
সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১ জন

কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজের ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, […]
উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগিতে এলো নতুন পদ্ধতি

সরকার সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত জটিলতা ও মামলা কমাতে একটি নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধনের আগে একটি আপোষ বন্টননামা দলিল তৈরি করা বাধ্যতামূলক হবে। নতুন নিয়মের মূল বিধানসমূহ হলো- যেকোনো উত্তরাধিকার সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধন করতে হলে প্রথমে সমস্ত […]
দক্ষতা উন্নয়নের জন্য সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদনের নিয়মাবলি

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্পূর্ণ অর্থায়িত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকেরা অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমে নেতৃত্ব, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬। এই ফেলোশিপে […]
বিএনপির দুঃখ প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফিরেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে […]
শান্তি আলোচনায় ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় নতুন গতি এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ঘোষণায় তিনি জানান, এই বৈঠকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং আলাদা নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। জেলেনস্কি বলেন, প্রস্তাবিত […]
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা: অনুষ্ঠান বাতিল, আহত ২০ শিক্ষার্থী

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উদযাপনে বর্ণাঢ্য আয়োজনে কালো দাগ পড়ল এক দুঃখজনক হামলার ঘটনায়। শুক্রবার রাতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ব্যান্ড তারকা জেমসের কনসার্ট চলাকালীন একদল বহিরাগত ব্যক্তি হামলা চালায়, যার ফলে কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। নিরাপত্তার বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। জানা গেছে, রাত ৯টার দিকে কনসার্ট […]