৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বকেয়া অর্থ জমার নির্দেশ

২০২৬ সালের পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের […]
মোবাইল সার্ভিসিংয়ের ফাঁদে অপহরণ, র্যাবের অভিযানে কলেজছাত্র উদ্ধার

মোবাইল ফোন মেরামতের উদ্দেশ্যে বের হয়ে অপহরণের শিকার হন তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুব সেন (২৩)। পরে র্যাব-১-এর অভিযানে তাঁকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রের প্রধান সদস্য আবরার আবেদীন খান (২১) গ্রেপ্তার হয়েছেন। র্যাব সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর বিকেলে ধ্রুব সেন মোবাইল মেরামতের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যার পর […]
দুর্বৃত্তদের পিটুনিতে প্রাণ গেল কলেজছাত্রের, আরও একজন আহত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুবিদখালী সরকারি কলেজের পেছনের এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৮)। তিনি ঢাকার শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ, যিনি […]
খেলার ছলে শিশুর হাতে নষ্ট হলো ৫০ হাজার ইউয়ান

চীনের শানদং প্রদেশের কিংদাও শহরে খেলার ছলেই বিরাট অঙ্কের ক্ষতি করে ফেলেছে মাত্র পাঁচ বছর বয়সী এক শিশু। বাড়িতে খেলতে খেলতে সে কাঁচি দিয়ে কেটে ফেলেছে প্রায় ৫০ হাজার ইউয়ান নগদ টাকা, যার বাংলাদেশি মূল্য প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। ইনস্টাগ্রামে ‘চায়না ট্রাভেলস’-এর এক পোস্টে জানানো হয়, শিশুটি তার হাতে থাকা কাগজগুলোর আর্থিক মূল্য […]
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের জানান, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববাজারে চালের দাম বাড়তির […]
এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামীকাল চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরের বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন। তাঁর ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল […]
মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ হারালেন ক্রেতা

মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কিশোরগঞ্জের ইটনায় এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের দিঘির পাড় আলগা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত আইয়ুব আলী স্থানীয় খামারি আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে গেলে অন্য এক ক্রেতা মুজিবুর মিয়ার সঙ্গে তার সিরিয়াল নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা […]
ফিলিস্তিনের পশ্চিম তীর অংশে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। কট্টর ডানপন্থি ইসরাইলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। বিবিসিকে স্মোতরিচ বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন-সার্বভৌম […]
বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইলি সাইরাস

সংগীতজগতের জনপ্রিয়তা ছাপিয়ে এবার চলচ্চিত্রাঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করতে যাচ্ছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গাওয়া আবেগময় গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য তাকে পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। সংগীত ও সিনেমার সম্মিলনে এই অর্জন মাইলির ক্যারিয়ারে যোগ করল নতুন মাত্রা। পাম […]
অবৈধ বেটিং অ্যাপ মামলায় ভারতীয় তারকাদের সম্পত্তি বাজেয়াপ্ত

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ 1xBet সংক্রান্ত মামলায় নতুন মোড় নিয়েছে ভারতের প্রয়োগকারী দপ্তর (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি)। সংস্থাটি একাধিক বলিউড, টলিউড ও ক্রিকেট তারকার কাছ থেকে কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি-র তথ্য অনুযায়ী, এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ কোটি ৯৩ লাখ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে সাবেক ভারতীয় ক্রিকেটার […]
ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

ভারতের রাজস্থান রাজ্যের বারমের জেলায় এক নারী জেলা কালেক্টর (জেলা প্রশাসক) টিনা দাবিকে ‘রিল তারকা’ (রিয়েলিটি শো স্টার) আখ্যা দেওয়ার অভিযোগে চার কলেজ শিক্ষার্থীকে আটকের ঘটনায় সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রশাসনের সংবেদনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা এবং যুবসমাজের সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। ঘটনাস্থল বারমেরের মহারানাভূপাল কলেজ (এমবিসি) গার্লস কলেজ। গত শনিবার […]
২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। জরুরি বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের […]
আইইএলটিএস পরীক্ষা এখন থেকে শুধু কম্পিউটারেই

বাংলাদেশে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর থেকে দেশে কাগজ-কলমে (পেপার বেজড) আইইএলটিএস পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণরূপে চালু হবে কম্পিউটার ডেলিভারড টেস্ট (সিডিটি) পদ্ধতি। যারা ইতিমধ্যে পেপার বেজড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে […]
বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ সাতজন নিহত

তুরস্ক থেকে নিজ দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জাতির জন্য গভীর শোকের’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় দেশ এমন সব ব্যক্তিত্বকে হারিয়েছে, যারা নিষ্ঠা, […]
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশনা

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ড। নিয়োগ পরীক্ষার দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্য কোনো পরীক্ষা না রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি […]