Ridge Bangla

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির গভীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণের […]

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অবস্থিত ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি সুসজ্জিত ও চৌকস দল একাত্তরের বীর শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ […]

চট্টগ্রামে ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ঝুট ও ফোমের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধসংলগ্ন ভূতের গুদাম এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নেভাতে প্রাথমিকভাবে […]

ডেভিল হান্ট ফেজ-২: অভিযানে যুবলীগের দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জের ভৈরবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে যুবলীগের দুই নেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এবং ভৈরব কলেজ রোডের বোম্ব পট্টি এলাকায় চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন শিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া […]

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ কোটি ৬২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়ায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন […]

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ […]

আগামী সরকারের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা-এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রথমেই আমাদের সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা করতে পারলে সমাজের অনেক সমস্যা স্বাভাবিকভাবেই কমে আসবে এবং রাষ্ট্র পরিচালনার অন্যান্য কাজ সহজ হবে।” […]

আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিজয়ের এই দিনে দেশজুড়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে […]

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

রাজধানীর রমনা এলাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫৬ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার […]

সহিংসতার শঙ্কায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের মাত্রা বাড়তে পারে- এমন আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা বার্তায় মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন […]

সহপাঠ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা মাউশির

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ সম্পর্কে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে। […]

১৭টি ব্যাংকে খেলাপি ঋণ ৫০% এর উপরে

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৬ শতাংশ খেলাপিতে পরিণত হলেও ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের ওপরে। উচ্চ খেলাপির কোনো কোনো ব্যাংক আমানতকারীর টাকা যথাসময়ে ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। সংশ্লিষ্টরা জানান, গত আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের নামে বিপুল অর্থ […]

মহাখালী নার্সিং কলেজের বিরুদ্ধে পরীক্ষক তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএসসি ইন নার্সিং কোর্সের আগস্ট ২০২৫ সেশনের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পরীক্ষক তালিকা ঘিরে সরকারি কলেজ অব নার্সিং, মহাখালী (ঢাকা)-এর বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও পরীক্ষক তালিকায় মহাখালী নার্সিং কলেজের শিক্ষকদের নাম অস্বাভাবিকভাবে বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দৃষ্টিকটূভাবে বৈষম্যমূলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম […]

বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত বোর ঝুঁকি বাড়াচ্ছে জনজীবনে

রাজশাহীর বরেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরেই তীব্র পানিসংকট চলছে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক স্থানে ১৩০ থেকে ১৫০ ফুট নিচে নেমে গেছে, কোথাও আরও গভীরে। প্রতি বছর পানির স্তর কমে যাওয়ায় বিভিন্ন স্থানে গভীর নলকূপগুলো দ্রুত অচল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে খননের সময় মাঝপথে পাথরের স্তর পড়ায় নলকূপ স্থাপন ব্যর্থ হচ্ছে। এসব ব্যর্থ বা পরীক্ষামূলক বোর স্থায়ীভাবে […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী নামে নতুন হল

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হচ্ছে। এই প্রকল্পের স্থান নির্ধারণের জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল জগন্নাথ হল এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে […]