বক্স অফিসে ৫০০ কোটির মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রণবীরের ‘ধুরন্ধর’

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্য সময়টা ছিল বেশ চ্যালেঞ্জিং। গত কয়েক বছরে বক্স অফিসে তার বেশ কিছু সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারায় সমালোচকদের তোপের মুখে ছিলেন তিনি। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন এই তারকা। তার অভিনীত নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসে বড় সাফল্য দেখাচ্ছে। মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বব্যাপী ৫০০ […]
পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে […]
বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ নেই

বাংলাদেশ ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীও এতে অংশ নিলে, ভারতও ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে। তবে ঐতিহাসিকভাবে এদিনের আসল বিজয় ছিল বাংলাদেশের। বিজয় দিবসের সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে […]
এখনো সংকটাপন্ন ওসমান হাদি, চিকিৎসকদের নজর ‘টাইম উইন্ডো’তে

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী তার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য […]
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা হাতে সর্বাধিক প্যারাট্রুপিং করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার একযোগে প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন। তারা আকাশ থেকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে অবতরণ […]
রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে এবারের আইপিএলে দল পেয়েছেন এই বাঁ-হাতি পেসার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৩ লাখ টাকা। এটি […]
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে পাকশী লালনশাহ সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী জোন ডিএসবিতে কর্মরত ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) এবং এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিম প্রান্তে […]
বিজয় দিবসে বীর শহিদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতির বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স […]
কুমিল্লায় কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক অভিযান চালিয়ে তাকে আটক করলেও আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরো জানান, তাকে […]
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি মন্তব্য করেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই শক্তিগুলো আজও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট […]
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে আজ সকাল ৮:০০টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের […]
ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাথমিক সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শারীরিক অবস্থায় সাময়িক কিছু অবনতি থাকলেও বর্তমানে তা স্থিতিশীল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাদির আরেকটি […]
প্রশান্ত মহাসাগরে ‘মাদকবাহী নৌকা’তে মার্কিন হামলা, নিহত ৮

প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে তিনটি নৌকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড। সংস্থাটি জানায়, নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং সরাসরি নারকো-ট্রাফিকিংয়ে জড়িত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গ্যাং ও মাদক চক্রবিরোধী অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে ২০টির […]
আমেরিকার পরমাণু বোমার ফর্মুলা রাশিয়ার হাতে তুলে দিয়েছিল যারা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র তৈরির জন্য একটি বিশাল প্রকল্প পরিচালনা করছিল। তাদের এই গোপন পরিকল্পনাটি ‘ম্যানহাটন প্রজেক্ট’ নামে পরিচিত। ১৯৪৫ সালে এই প্রকল্পের সফল সমাপ্তি এবং জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার ব্যবহার পৃথিবীকে এক নতুন যুগে প্রবেশ করায়। তবে আমেরিকার নেতৃত্ব যখন পারমাণবিক একাধিপত্যের স্বপ্নে […]
জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ ফুল হাতে বীর শহীদদের স্মরণে একাত্মতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও […]
নির্বাচন বানচালের চক্রান্তে ফ্যাসিস্ট শক্তি তৎপর: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচন বানচাল করতে ফ্যাসিস্ট শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, একটি অস্থিতিশীল শক্তি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
সারাদেশে বিজিবির বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটে একযোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। কর্মসূচির শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিলখানাস্থ সদর দপ্তরসহ সারাদেশের সব বিজিবি স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সাভারে জাতীয় […]
দৃষ্টিনন্দন এয়ার শোতে বিজয়ের আকাশ দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অনুষ্ঠিত হলো দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এয়ার শো। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই আয়োজনে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল-সবুজের উৎসব, যা মুহূর্তেই দর্শনার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে পুরো এলাকা। এয়ার শোতে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো সমন্বিত কৌশলে আকাশে নানা রঙ ছড়িয়ে দেয়। একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ পুরোনো […]
ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার কারণে অন্তত ১০টি যানবাহন সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষে সাতটি বাস ও তিনটি গাড়ি অন্তর্ভুক্ত ছিল। ঘটনার সময় কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। মাথুরা জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার জানিয়েছেন, ঘন […]
মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। মঙ্গলবার […]