স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব বর্মণকে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর পর শনিবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত বছর আগস্ট থেকে হাসপাতালের ওয়ান–স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. […]
সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপির আওতায় সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানি করা যাবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে […]
সিন্ডিকেট বিরোধ ও এনইআইআর সংস্কারের দাবিতে সারাদেশে মোবাইল দোকান বন্ধ

সিন্ডিকেট প্রথা বাতিল, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) থেকে এই কর্মসূচি কার্যকর হচ্ছে। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) শনিবার এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানিয়েছেন, দাবি পূরণ না হলে […]
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমতাভিত্তিক সম্পর্ক চায় ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়, যেখানে উভয় দেশের জনগণই হবে প্রধান অংশীদার। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, মৈত্রী দিবস ভারত–বাংলাদেশ […]
তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত নয়: নির্বাচন কমিশন সচিব

নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই জানানো হয়েছে। […]
স্বাস্থ্য ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী চিকিৎসকদের ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে […]
আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১ লাখ ৯৩ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা পর্যন্ত প্রকাশিত আপডেট অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ […]
রোববার থেকে শুরু হচ্ছে অজ্ঞাত ১৮২ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

জুলাই–আগস্ট আন্দোলনে প্রাণ হারানো অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী রোববার (৭ ডিসেম্বর)। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা এই শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ দিন থেকেই আনুষ্ঠানিকভাবে নমুনা সংগ্রহের কাজ শুরু করবে সংস্থাটি। ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্ডেব্রিডার, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত […]
সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা মাউশির

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বয়সসীমায় বড় ধরনের পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসংক্রান্ত নীতিমালায় সংশোধনী এনে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী […]
শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে হঠাৎ জ্বালানি তেল ও মবিল বের হয়ে পড়লে ট্রেনটি থেমে যায়। যাত্রীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ […]
আগামী রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

দেশব্যাপী চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ […]
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে ও হেলমেট পরিহিত অবস্থায় বিএসএফের দুই সদস্য সীমান্তের গেট পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। এরপর তারা দুজন একটি […]
ফ্যাসিজমের ছায়া কাটেনি: জামায়াত আমির

ফ্যাসিস্টরা দেশ থেকে সরে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছেন, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ চালাচ্ছেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া […]
সিলেটে জামায়াতসহ ৮টি দলের সমাবেশ শুরু, ৫ দফা দাবি পেশ

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সিলেটে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের উদ্বোধন করা হয়। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির […]
খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ উদ্দেশে ফ্লাইট শিডিউল ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্সও প্রদান করেছে। শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, খালেদা জিয়াকে […]
বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে উৎপাদিত চিনি আগে বাজারজাত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের চলমান উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। উপদেষ্টা আদিলুর […]
খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরণের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশে পাঠানোসহ পরিবারের যে কোনো অনুরোধ অনুযায়ী সরকার যথাযথ সহায়তা দিয়ে […]
মাগুরা সদর ভূমি অফিস এবং সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সদর সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমি কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছনদিকের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ারসহ অফিসের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। […]
সুদানে ড্রোন হামলায় নিহত ৭৯, আহত ৩৮ জন

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পরিচালিত এক ড্রোন হামলায় অন্তত ৭৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে ৪৩ শিশু এবং চারজন নারী রয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সুদান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কর্দোফান রাজ্য সরকারের বরাত দিয়ে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে হামলাটি সংঘটিত […]
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলিবর্ষণ, তীব্র উত্তেজনা

চলতি সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দেশ দুটি এই সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান বাহিনী চামান […]