খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরই মধ্যে যুক্তরাজ্যের চার সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। ড. রিচার্ড […]
বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের আর্থিক সুবিধা দিতে কলরেটে বেআইনি পরিবর্তন এনে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার ১০৭ কোটি টাকা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। মামলার […]
ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশের […]
বেগম জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী: রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম খালেদা […]
জয়–আনিসুল–সালমান–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার রাত পৌনে ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। […]
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার নিবন্ধন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইসি জানায়, শুধু প্রবাসী বাংলাদেশি নয়, সরকারি চাকরিতে নিয়োজিত সেই সব ভোটারও এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন, যারা দায়িত্বের […]
বিডিআর ট্র্যাজেডি: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো আরও ৭ দিন

বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কাজের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই মেয়াদবৃদ্ধির আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম […]
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফের সংশোধন হচ্ছে আরপিও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং আচরণবিধিতে নতুন করে আরও একটি সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গণভোটের কারণে আরপিও-তে আবারও পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে। এ সংশোধনী প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। […]
নতুন চমক ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’। ইতোমধ্যে বিশ্বব্যাপী সমালোচক ও সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটি ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে, আর সমালোচকদের প্রথম প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে এই নতুন অ্যাভাটার আবারও বিশ্বব্যাপী ঝড় তুলতে প্রস্তুত। সমালোচক কোর্টনি হাওয়ার্ড চলচ্চিত্রটি দেখে বলেছেন, “অ্যাভাটার ৩ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে […]
ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্য উপদেষ্টা

সরকারের অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনা ঘটলে ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, “যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমাদের কাছে যে সকল আইনগত সুযোগ […]
ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল হতে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। হঠাৎ এ অবরোধে নিউমার্কেট ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক, অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরাও। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের […]
কুকুরছানা হত্যায় সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি নজরে এসেছে জয়া আহসানের। জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, […]
দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি

চলতি শীত মৌসুমে তৃতীয়বারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো দিনাজপুরে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা নেমে আসে ১১.১ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দিনাজপুরসহ সারা দেশের সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ এবং উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। এর আগে সোমবার (১ ডিসেম্বর) দেশের […]
গুম-খুনের মামলায় ১০ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় বিচারের মুখোমুখি ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার পর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল-১–এ আনা হয়। ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল […]
যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন। সভা সূত্রে জানা যায়, ২০২৫–২৬ […]
যৌন সম্পর্ক ব্যতীত যেসব কারণে হতে পারে এইডস

এইচআইভি/এইডস একটি ভয়াবহ মরণব্যাধি, যা কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর বহু দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক দেশে এটি মহামারির রূপ নিয়েছে এবং প্রতিবছর অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিপজ্জনক রোগ থেকে মানবজাতিকে রক্ষা করতে চিকিৎসাবিজ্ঞান নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। যেকোনো রোগ প্রতিরোধের জন্য তার মূল কারণ জানা অত্যন্ত জরুরি। কারণ-প্রতিকার সম্পর্কে সচেতনতা থাকলে রোগ […]
যুক্তরাষ্ট্রে স্থগিত হলো ১৯টি দেশের অভিবাসন প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের সব ধরনের বৈধ অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলার কারণ দেখিয়ে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ আরও কঠোর করে তুলেছে। খবর – রয়টার্স। সিদ্ধান্ত অনুযায়ী, যে ১৯টি দেশ আগে থেকেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল, তাদের নাগরিকদের […]
ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যায় অভিযুক্ত নিশি বেগম গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত নিশি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে ভাড়া বাসা থেকে তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ওসি আব্দুর নূর। এর আগে একই দিন রাত ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ৭ নং […]
দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ১১টি ঘর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে ১১টি বাড়ি। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন রইচ উদ্দিন (৭০) নামের প্যারালাইজড এক বৃদ্ধ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গুচ্ছগ্রামের একটি ঘর থেকে হঠাৎ আগুন দৃশ্যমান হয়। মুহূর্তের […]
স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের বিকল্প নেই: ইসি কমিশনার সানাউল্লাহ

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]