স্প্যানিশ ফ্লু: ইতিহাসের নীরব এক মহামারির ক্ষতচিহ্ন

১৯১৮ সালের শরৎ। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে লাখো মার্কিন সৈন্য আটলান্টিক পাড়ি দিয়ে ঘরে ফিরছে। স্কুলছাত্রীরা দড়ি লাফাতে লাফাতে নতুন এক ছড়া বুনছে, “I had a little bird, And its name was Enza, I opened the window, And in-flew-Enza.” একে এখন সামান্য এক শিশুতোষ ছড়া মনে হলেও, এতে লুকিয়ে ছিল মানবসভ্যতার অন্যতম ভয়ংকরতম শত্রুর […]
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে […]
কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ৩, আহত ১০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন গং ও এরশাদ আলী গং-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র হাতে […]
তারেক রহমান দেশে ফিরতে চাইলে ‘একদিনেই ট্রাভেল পাস’: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী হলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে আসতে চাইলে […]
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় নতুন যেসব পরিবর্তন

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এ সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে এমপিও নীতিমালা প্রণীত হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা […]
খালেদা জিয়ার জন্য আরোগ্যের প্রার্থনা চমকের

“পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।” রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এভাবেই অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দল-মত-শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর […]
চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, গৃহবধূর আঙুল কেটে দিল দুর্বৃত্তরা

মাগুরার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উত্তর নোয়াপাড়া এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত রিমা খাতুন প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। রিমার অভিযোগ, স্থানীয় মৃত মুন্তাজ শিকদারের ছেলে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ […]
চলতি সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্কিম ঘোষণা

পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বীমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে সুদ দেওয়া হবে- স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে। এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে […]
পেট্রোলে দগ্ধ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দাড়িয়াপুর এলাকায় চৌবাচ্চায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণের সময় অতিরিক্ত পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য […]
সড়কপথে চাঁদাবাজি, হাইওয়ে পুলিশের একাধিক সদস্য নজরদারিতে

সড়কে প্রতিনিয়ত বাড়ছে চাঁদাবাজি। নামে-বেনামে বিভিন্ন অজুহাতে দিতে হচ্ছে চাঁদা। কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আবার কখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মালিক-শ্রমিক সংগঠন পরিচয়ে সড়কে আদায় করা হচ্ছে চাঁদা। দাবিকৃত অর্থ প্রদান না করলে ক্ষেত্রবিশেষে আটকে রাখা হচ্ছে পণ্যবাহী যানবাহন। সবজির ট্রাক, মাছ, মাংস কিংবা অন্যান্য যেকোনো পণ্য হোক- একটি এলাকা থেকে অন্য এলাকায় […]
কার্যক্রম চালুর অনুমোদন পেল দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম শুরু হলো। আজ রোববার (৩০ নভেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা রইলো না অর্থ মন্ত্রণালয়ের। পূর্বে অর্থ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর […]
এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ ও ঝুঁকি

২০২৬ সালের নভেম্বর বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক নিয়ে আসছে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (Least Developed Country – LDC) তালিকা থেকে উত্তরণ হবে বাংলাদেশের। মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিনটি মানদণ্ডেই বাংলাদেশ সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এটি বিগত পাঁচ দশকে বাংলাদেশ যে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়নের বিকাশ ঘটিয়েছে, তারই প্রমাণ বহন করে। এই […]
আবার এক ফ্রেমে সৃজিত–মিথিলা

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি, রাফিয়াথ রশিদ মিথিলাকে ঘিরে নানা সময় নানা গুঞ্জন উঠেছে। তাদের সম্পর্ক নিয়েও সমালোচনা কম হয়নি। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার এক ফ্রেমে ধরা পড়লেন সৃজিত, মিথিলা, আইরা। সম্প্রতি সময়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ভ্রমণের একটি ছবি। ছবিতে দেখা যায়, মিথিলা কালো রঙের ওভারকোর্ট, সৃজিত কালো পোলো শার্টের উপর লাল জ্যাকেট আর […]
চিত্রনায়িকা রাজ রীপার আইফোন ছিনতাই

দুদিন আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা রাজ রীপা। ফিরেই রাজধানীর বাংলামোটরে ছিনতাইকারীর শিকার হয়েছেন তিনি। ‘ময়না’ সিনেমার নায়িকা শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন। চলন্ত গাড়ির মধ্যে থাকা অবস্থায় তার আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি ছিনতাই হয়। রাজ রীপা ঘটনার বর্ণনায় বলেন, গাড়ির এসি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি জানালা হালকা খুলে রেখেছিলেন। […]
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার আরোগ্য কামনা করেন। চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। পাকিস্তানের জনগণ […]
খুলনায় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজনের প্রাণহানি

খুলনায় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন প্রাণ হারিয়েছেন। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার আশেপাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, আসামিরা আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে করে বের হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে দায়রা জজ আদালত প্রাঙ্গনে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের […]
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৫৯ জন, নিখোঁজ দুই শতাধিক

প্রবল বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে, আর নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ। ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর প্রভাবে সৃষ্ট এই বন্যা ও ভূমিধস দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। দুর্যোগ থেকে বাঁচতে ইতোমধ্যে ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যা […]
সৌর বিকিরণে ত্রুটি ধরা পড়ায় বিশ্বজুড়ে হাজারো এয়ারবাস বিমান চলাচল স্থগিত

তীব্র সৌর বিকিরণের প্রভাবে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে হস্তক্ষেপের ঝুঁকি শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী এয়ারবাসের ছয় হাজারের বেশি বিমান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ৩১৮, এ৩১৯, এ৩২০ ও এ৩২১- এই চার মডেলের বিমান এতে প্রভাবিত হয়েছে, যা নির্মাতা প্রতিষ্ঠানের বৈশ্বিক বহরের প্রায় অর্ধেক। শনিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এয়ারবাস জানিয়েছে, বেশিরভাগ বিমানেই মাত্র […]
শিকাগোর উপশহরে অবতরণের সময় বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ডাউনার্স গ্রোভে ব্রুকরিজ এয়ারপার্কে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ডু-পেজ কাউন্টি শেরিফ অফিস। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গেল–ইঞ্জিনের বিমানটি দুপুর ১২টা ১০ মিনিটের দিকে রানওয়েতে নামার সময় আচমকা নিয়ন্ত্রণ হারায়। শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিমানটি […]
পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসীদের নিবন্ধন ৯২ হাজার পেরোল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় অংশ নিতে বিদেশে থাকা ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ এবং ১৪ হাজার ৭৯৯ জন নারী। রোববার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়। ইসির ‘পোস্টাল ভোট […]