অর্থের বিনিময়ে আগুন সন্ত্রাস: রেট ফিক্সড, ভিডিও মাস্ট

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতামূলক হামলার ঘটনা ঘটেই চলেছে। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে বাস, বিভিন্ন প্রকার যানবাহনসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল ভিডিও এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া হামলাকারীদেরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী, এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের […]
প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে দুই নেতা একান্তে আলোচনা করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তারা। আলোচনায় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় […]
মহাখালীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীতে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে বৈশাখী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। ঠিক কীভাবে আগুন লেগেছে, কেউ আগুন দিয়েছে নাকি যান্ত্রিক কোনো ত্রুটি […]
অবৈধ অস্ত্রের দাপটে অশান্ত পাড়া-মহল্লা, দেশজুড়ে বাড়ছে টার্গেট কিলিং

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হঠাৎ বেড়েছে টার্গেট কিলিং। প্রকাশ্য দিবালোকে গুলি বা ধারালো অস্ত্রের আঘাতে একের পর এক সংঘটিত এসব হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডের বিচ্ছিন্ন গ্রুপগুলোর দ্বন্দ্ব, রাজনৈতিক উত্তেজনা ও ব্যক্তিগত শত্রুতাই এসব সহিংসতার মূল কারণ। তবে দেশে সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থাও যে […]
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানার বয়লার রুমে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের সময় উত্তপ্ত কয়লা ছিটকে শ্রমিকদের দগ্ধ করে। তবে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও কারখানার কর্মকর্তা। দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল […]
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠক: নিউ ইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার

হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। অতীতে তীব্র রাজনৈতিক বিরোধ, কঠোর সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ থাকলেও শুক্রবারের এই বৈঠকের পর দুই নেতা স্বীকার করেছেন, নিউইয়র্কের স্বার্থে তারা গঠনমূলকভাবে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমাদের দারুণ এবং ফলপ্রসূ […]
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৭৮ জন

ডেঙ্গুর বিস্তার থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার […]
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী জিরো পয়েন্টে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা ওছখালীতে মশাল মিছিলের আয়োজন করলে। তারা বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় […]
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতির নির্দেশ দিয়েছে সরকার

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে অনুষ্ঠিত একটি কর্মশালায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা দিন দিন বাড়ছে। গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকে […]
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, মাফিয়া-ফ্যাসিস্ট: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত অর্থে রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। গণতন্ত্রের মুখোশধারী ‘মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের গণ-অভ্যুত্থান ও লাখো শহীদের […]
ভূকম্পনে আবারও কেঁপে উঠলো রাজধানী ঢাকা

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ ভূকম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এই ভূকম্পণের মাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৩। এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশ অঞ্চলে ছিল ওই কম্পনের উৎপত্তিস্থল, যার […]
২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা

দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপটির গতিবিধি ও ঘনত্ব পর্যবেক্ষণ করা হচ্ছে, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর […]
ছবি যখন কথা বলে, ভাগলপুরের রক্তাক্ত ফুলকপিতে আজকের ভারত

কিছু ছবি নীরব থাকলেও সেগুলো যেন সহস্র শব্দের চেয়েও বেশি কিছু বলে। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের পূর্ণ ফল প্রকাশের পূর্বমুহূর্তে আসামের বিজেপির মন্ত্রী অশোক সিংঘল তার এক্স হ্যান্ডেলে যে “বিহার অ্যাপ্রুভস গোবি ফার্মিং” উদ্ধৃতির সাথে ফুলকপির ক্ষেতের ছবি পোস্ট করলেন, তা কি শুধুই একটি ক্ষেতের ছবি? নাকি এটি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি প্রচ্ছন্ন বার্তা? এটি […]
আগামী নির্বাচনেই নতুন ইতিহাসের সূচনা হবে: জামায়াত আমির

আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, তিনি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছেন। জনগণের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। […]
চাঁদপুরে যৌথ অভিযানে ৬০০ কেজি জাটকা উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এক ঘণ্টার যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী যান, ট্রাক ও পিকআপ থেকে মোট ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা […]
ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র হচ্ছে: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট বিদায় হলেও তার প্রেতাত্মারা আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাহত করতে একাত্তরের বিরোধীচক্রের সঙ্গে যোগসাজশে নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। ফারুক বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের […]
জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে নার্সদের সমাবেশ ও সড়ক অবরোধ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার (২২ নভেম্বর) সকালে অবরোধকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার পর পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে যানবাহনগুলোকে বিজয়নগর–কাকরাইল […]
হানি ট্র্যাপে ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও ধারণ, নারীসহ ৪ জন গ্রেপ্তার

ত্রিশাল উপজেলায় ‘হানি ট্র্যাপ’ কৌশল ব্যবহার করে এক চিকিৎসককে ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বীররামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ভুক্তভোগী চিকিৎসক ডা. শফিকুল ইসলাম, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্প্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি মামলায় জানিয়েছেন, গত ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের […]
নাইজেরিয়ার স্কুলে হামলা; ২২৭ শিক্ষার্থী-শিক্ষক অপহৃত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারও বড় ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। নাইজার রাজ্যের একটি ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠান ‘সেন্ট মেরিস স্কুল’ থেকে বন্দুকধারীরা মোট ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, অপহৃতদের মধ্যে ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া […]
নরসিংদী ও গাজীপুরে ফের ভূমিকম্প অনুভূত

নরসিংদীর মাধবদীতে শুক্রবার ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড করা কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। কেন্দ্রের দায়িত্বরত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি […]