Skip to main content

Ridge Bangla

শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি নিরূপণে কর্মকর্তাদের বিশেষ নির্দেশ

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে […]

মিস ইউনিভার্সে সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার শীর্ষে ছিলেন। তিনি মিস ইউনিভার্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং প্রতিযোগিতার পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েন। মাগুরার এই মেয়ে আন্তর্জাতিক আসরে নিজের দক্ষতা ও দৃঢ়তায় দেশকে গৌরবান্বিত করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত আসরের ৭৪তম প্রতিযোগিতায় মিথিলা প্রথমে তেমন […]

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় তারা–বীর জুটি

বিনোদন জগতের আলোচিত জুটি অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা-গায়ক বীর পাহাড়িয়া সম্পর্ক প্রকাশের পর থেকেই ভক্তদের নজর কাড়ছেন। ভ্রমণ হোক বা রেড কার্পেট প্রায় সব জায়গায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এই বছরের জুলাই মাসে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে তারা নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভক্তরা তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন। সম্প্রতি প্রকাশিত […]

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানালো জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র

ঢাকায় শুক্রবার সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় বলেছে, তারা সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি প্রকাশ করছে। অপরদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস পৃথক বার্তায় ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। শুক্রবার […]

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে স্বল্প সময়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী […]

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, নিপীড়নের অভিযোগ পরিবারের

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় শাহাদত হোসেন মুকুল (৪৫) নামে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, শাহাদত নিপীড়নের শিকার হয়েছিলেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শাহাদতের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার […]