Ridge Bangla

ভূমিকম্পে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আহত ৪১ জন

শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)–এ হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনের সংঘাতে থাকা শিশুদের পুনর্বাসন কেন্দ্রটিতে ডরমিটরি থেকে দ্রুত নিচে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ৪১ জন শিশু আহত হয় বলে কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে […]

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন, আহত শতাধিক

দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন […]

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যশোরে ৫০টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত

শর্ত অনুযায়ী পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি করতে না পারায় যশোর শিক্ষা বোর্ড ৫০টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে। কলেজের অধ্যক্ষরা অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করেছিলেন, তবে বোর্ডের যাচাইয়ে দেখা গেছে, নির্ধারিত শর্ত পূরণ হয়নি। যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএস তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের আওতাধীন ৫৮৬টি কলেজের একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা […]

ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে চাপ?

ইউক্রেন ইস্যুতে হঠাৎ করেই তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। নীরব কূটনীতিও গতি পেয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান টানতে এবার যথাযথ পদক্ষেপ নিতে চায় দেশটি। সেই লক্ষ্যে এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন কিয়েভে। চলছে খসড়া এক শান্তি–ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনার তোড়জোড়। বুধবার (১৯ নভেম্বর) কিয়েভে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর সঙ্গে বৈঠক করেন […]

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদ, যুদ্ধাহত ও সব মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে […]

দর্শকের চোখে পানি এনে দিচ্ছে নাটক ‘বাবাও মানুষ’

বাবাদের ত্যাগ, পরিশ্রম ও নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক বাবাও মানুষ সম্প্রতি দর্শকদের মন জয় করেছে। পরিবার ও সন্তানদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করার অদৃশ্য সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা এই নাটকটি দেখিয়ে দেয়, বাবা শুধুমাত্র রক্ষা ও সুরক্ষার প্রতীকই নয়, তার অন্তরেও অগাধ ভালোবাসা ও নীরব কষ্ট লুকিয়ে থাকে। নাটকে দেখানো হয়েছে, জীবনের […]

মিস ইউনিভার্সের মঞ্চ মাতালেন ফিলিস্তিনি নাদিন আইয়ুব

থাইল্যান্ডের পাকক্রেট শহরে অনুষ্ঠিত হচ্ছে ৭৪তম মিস ইউনিভার্স আসর। এবার ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। তিনি প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সের মঞ্চে অংশ নিচ্ছেন। ২৭ বছর বয়সী নাদিন বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক করেছেন। তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন এবং […]

ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক ও সমবেদনা

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনার ফলে হতাহতের খবর পাওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক শিশুসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক […]

‘মিস ইউনিভার্স ২০২৫’ জিতলেন মেক্সিকান ফাতিমা বশ

থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স ফাইনাল। বিশ্বের ১২০ দেশের প্রতিনিধিদের মধ্যে মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ এই মর্যাদাপূর্ণ খেতাব জিতে নেন। রানারআপ হন আয়োজক দেশের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। ফাইনালে প্রথমে ১৩০ দেশের সুন্দরীদের মধ্যে সেরা […]

তারকা অঙ্গনেও ভূমিকম্পের আতঙ্ক

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষসহ তারকা অঙ্গনেও। সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ফেসবুকে একটি বিপর্যস্ত বাড়ির ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দেয়ালে ফাটল, খসে পড়া প্লাস্টার এবং ধ্বংসপ্রাপ্ত বাড়ির দৃশ্য। ক্যাপশনে কিছু লেখা না থাকলেও ছবিটি তার […]

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সেনানিবাসের উদ্দেশে রওনা হন বলে জানান […]

মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনিকে’ আটক করেছে র‍্যাব-২। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশেষ অভিযানে তাকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম। র‍্যাবের দাবি অনুযায়ী, জনি ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ওপর […]

ভিয়েতনামে আকস্মিক বন্যায় মৃত ৪১, নিখোঁজ ৯

টানা ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হতাহতের মধ্যে এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রাকৃতিক এই দুর্যোগে ৫২ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং পাঁচ লাখেরও বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে […]

নরসিংদীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত ৪০ জন

নরসিংদীর পলাশ উপজেলায় ভূমিকম্পের প্রভাবে একটি মাটির দেয়াল ধসে পড়লে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সময় জেলার বিভিন্ন স্থানে ছাদের কার্নিশ ভেঙে পড়াসহ অন্যান্য দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত নিহত ও গুরুতর আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি পলাশ উপজেলার বাসিন্দা। পলাশ […]

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে তিন বাহিনীর প্রধানরা শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস […]

ভূমিকম্পে ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

নরসিংদী ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শুক্রবার (২১ নভেম্বর) জানিয়েছে, ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। পিডিবি জানিয়েছে, দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত […]

সশস্ত্র বাহিনী দিবসে বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল […]

সিরাজগঞ্জে জামতৈল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ আগুনে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বাজারের একটি স্যানিটারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচার, স্যানিটারি […]

কম্বোডিয়ায় সেতু থেকে বাস পড়ে নিহত ১৬, আহত ২৪

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে যাত্রীবাহী একটি বাস উল্টে নিচে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনগামী বাসটি সিয়েম রিপে যাত্রী তোলার পর পুনরায় যাত্রা শুরু করে। পথে একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ […]

ব্রাজিলে কপ৩০ সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাসপাতালে ১৩ জন ভর্তি

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (কপ৩০) ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোনে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সম্মেলনস্থলে থাকা বিভিন্ন দেশের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তা এবং জলবায়ু সংকট […]