ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণের প্রথম ভোট: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ তাদের প্রথম ভোট প্রদান করবেন। আওয়ামী স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বিপুল সংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইসের সঙ্গে […]
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফুটবলারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

ভারতের বিপক্ষে বহুপ্রতীক্ষিত জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জাতীয় দলের ফুটবলারদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয় আমাদের মনে করিয়ে দিল- শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস থাকলে আমরা যেকোনো অর্জন সম্ভব করতে পারি। শুরুতেই মোরসালিনের গোল […]
স্যার সলিমুল্লাহ ও রাজশাহী মেডিকেলে নতুন পরিচালক নিয়োগ

দেশের দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল […]
অভিনয়ে অনিচ্ছুক দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা এখন ২০০ কোটির মালিক

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন নয়নতারা। অথচ এই অভিনেত্রীর অভিনয়ে আসার কোনো আগ্রহই ছিল না শুরুতে। ২০০৩ সালে মালয়ালম ছবি ‘মানাশিনাক্কারে’-র মাধ্যমে মাত্র ১৯ বছর বয়সে তাঁর চলচ্চিত্রে অভিষেক। তখন তিনি কলেজে পড়েন এবং পার্টটাইম মডেলিং করতেন। সেই সূত্রেই নির্মাতা সাথিয়া আনথিকড়ের সঙ্গে পরিচয়। সিনেমার প্রস্তাব পেলেও প্রথমে স্পষ্টভাবে তা […]
আবীর চ্যাটার্জির মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের: জয়া আহসান

ওপার বাংলায় সমান জনপ্রিয় জয়া আহসান দীর্ঘদিন ধরে কাজ করছেন কলকাতার সিনেমায়। সেখানে তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সহশিল্পীর একজন আবীর চ্যাটার্জি এ কথা বহুবারই বলা হয়েছে। তবে সম্প্রতি জয়ার ভাষ্যে এই বন্ধুত্ব আরও গভীর, আরও রূপ পেল। জয়া বলেন, ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গে কাজ করলেও আবীর তাঁর কাছে আলাদা। তিনি নির্ঝঞ্ঝাট, বিনয়ী এবং অত্যন্ত পেশাদার একজন মানুষ। […]
মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এ টপ ২০-তে যাবার স্বপ্ন জেসিয়া ইসলামের

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জেতার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জেসিয়া ইসলাম। তবে ফলাফল নিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। শোবিজ অঙ্গনে স্থায়ী পরিচিতি গড়তে পারলেও এবার তিনি ভিন্ন প্রেক্ষাপটে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জেসিয়া। প্রথম ধাপেই টপ ২০-এ জায়গা […]
১৩ ডিসেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ বিষয়টি নিশ্চিত করেছে। মেইন স্টেজের ফেসবুক পেজে জানানো হয়, অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন–এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা মাঠে, যেখানে বড় পরিসরে […]
আইওএমের সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় […]
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল দুই দলেরই। গতকাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিও ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের। কিন্তু এই ম্যাচটি ছিল আত্মসম্মান ও মর্যাদার লড়াইয়ের। আর এই ম্যাচেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটালো বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী ভারতকে ১–০ গোলে হারালো। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা–সমিতরা। […]
১৩ তম জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৩ তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন অন্তর্ভুক্তিসহ মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৮২ হাজার ৭৯৯ জনের মতো। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসির সিনিয়র সচিব আখতার […]
রুশ আগ্রাসন বন্ধে শান্তি আলোচনায় মার্কিন সম্পৃক্ততা বাড়াতে তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি

রুশ আগ্রাসন বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়াতে বুধবার তুরস্ক যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। জেলেনস্কি বলেন, তিনি স্থগিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে চান, যা এই বছর ইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর থমকে গেছে। মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, বরং উল্টো ফ্রন্টে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের শহরগুলোতে […]
রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ খুন: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, চলতি বছরের গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, গত ১০ মাসে ঢাকায় মাসে গড়ে প্রায় ২০টি হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনারই রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি […]
ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যায় বিশ্বব্যাপী ওয়েবসাইটে বিপর্যয়

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে হঠাৎ প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়। মঙ্গলবার বিশ্বজুড়ে অনেক ওয়েবসাইট অচল হয়ে পড়ে। বাংলাদেশসহ বিশ্বের ব্যবহারকারীরা বিভিন্ন সাইটে প্রবেশ করতে গিয়ে ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন’ এমন ত্রুটিপূর্ণ বার্তা দেখতে পান। বিপর্যয়ের শিকার সাইটগুলোর মধ্যে রয়েছে দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ […]
যুক্তরাষ্ট্রের চাপে তাদের সঙ্গে জ্বালানি চুক্তি ভারতের

রাশিয়া থেকে সস্তায় তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের চাপের মুখে থাকা ভারত অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গেই গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি করেছে। নতুন এই চুক্তির আওতায় ভারতের মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ১০ শতাংশই সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে চুক্তিটি ঠিক কবে সই হয়েছে, সেই তারিখ প্রকাশ করেনি ভারতের জ্বালানি মন্ত্রণালয়। সমাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে […]
বিএনপি–জামায়াত–এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী বুধবার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপিসহ মোট ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক জনসংযোগ ও বিকল্প […]
অক্টোবরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৪২৩ জনের: বিআরটিএ

গত অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মাত্র এক মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২৩ জন। আহত হয়েছেন আরও ৫৮৯ জন। বিআরটিএ জানায়, তাদের বিভাগীয় অফিসের মাধ্যমে দেশের আট বিভাগ থেকে দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ […]
গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখার প্রধান ফটকের সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পিরহাটী গ্রামে মথুরাপুর–চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির গেটসংলগ্ন স্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাক দেওয়া শাটডাউনের সময় গ্রাহকের ছদ্মবেশে […]
গণভোট ব্যালটের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্তের পর নির্বাচনে ব্যবহৃত গণভোট ব্যালটের চূড়ান্ত প্রশ্নের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে চারটি মূল সাংবিধানিক প্রস্তাবকে একত্র করে একটি সামগ্রিক প্রশ্ন উপস্থাপন করা হয়। প্রস্তাবিত প্রশ্নে বলা হয়েছে, আপনি কি জুলাই […]
কেন আফগানিস্তানকে ‘পরাশক্তিদের কবরস্থান’ বলা হয়?

মধ্য এশিয়ার হৃদয়ে অবস্থিত পর্বতমালা আর মরুপ্রবাহে ঘেরা প্রাচীন খোরাসানের অংশ আফগানিস্তান। ইতিহাসের প্রতিটি বাঁকে দেশটিকে ছুঁয়ে গেছে সাম্রাজ্যের লোভ, শক্তিধর রাষ্ট্রের বিজয়স্পৃহা। কিন্তু বিস্ময়করভাবে, বারবারই পরাশক্তিদের সেই স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হয়েছে এই রুক্ষ পাহাড়ের ঢালে, অক্লান্ত যোদ্ধাদের সীমাহীন প্রতিরোধে। তাই যেন ইতিহাস আফগানিস্তানকে এক অদ্ভুত উপাধি দিয়েছে- পরাশক্তিদের কবরস্থান। মাসখানেক আগে পাক-আফগান উত্তেজনার মধ্যে বিরল […]
ফেনীতে সাবেক এমপি নিজাম হাজারীর বাড়িতে আগুন

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মাস্টারপাড়াস্থ বাগান বাড়ির গেটে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আন্দোলনকারীরা ‘নিজামের ফাঁসি চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপস না সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে এলাকাজুড়ে উত্তেজনা […]