Ridge Bangla

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে অধ্যাপক আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এই শিক্ষাবিদকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ […]

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম অচলাবস্থার অবসান: ব্যয় বিল স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা অবসান হয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদে ব্যয় বিল পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেন। ফলে ৪৩ দিন পর পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেডারেল সরকার। প্রতিনিধি পরিষদে ২২২–২০৯ ভোটে বিলটি অনুমোদিত হয়। এর আগে সিনেটেও অল্প ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। বিলটিতে স্বাক্ষর করার পর হোয়াইট হাউসের […]

জাতীয় ঈদগাহের পাশে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর জাতীয় ঈদগাহের পাশের সড়কের ফুটপাতের নিচে ড্রামের ভেতর পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। মিলিয়ে দেখা হলে […]

বিয়ে করলেন থ্রি ইডিয়েটস সিনেমার মিলিমিটার

বলিউডের কালজয়ী সিনেমা থ্রি ইডিয়টস-এর সেই ছোট্ট কলেজ সহকারী মিলিমিটার খ্যাত অভিনেতা রাহুল কুমার এবার ব্যক্তিগত জীবনকেও নতুন অধ্যায়ে প্রবেশ করালেন। তার হাসি ও উপস্থিতি চলচ্চিত্রপ্রেমীদের হৃদয় জয় করলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার বিয়ে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাহুল কুমার বিয়ে করেছেন তুরস্কের বাসিন্দা কেজিবান ডোগানের সঙ্গে। তাদের বিয়ের কিছু ছবি এবং একটি […]

তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

সিলেটে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদুল হাসান জয়ের পর টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম অনিক আর মাহমুদুল […]

কুমিল্লা-৪ আসনে লড়তে মনোনয়ন ফরম নিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম নেন। ফরম সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, আজকের মাধ্যমে আশা করছি, কুমিল্লা-৪ আসনটি […]

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও […]

প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আশা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, সংবিধান ও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর […]

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, সরকারি গেজেট প্রকাশ

দেশের সংবিধান সংস্কারের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ২০২৫ আনুষ্ঠানিকভাবে জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ আদেশটি প্রকাশ করে, যা পরে মুদ্রণ ও প্রকাশনা বিভাগ জনসাধারণের অবগতির জন্য গেজেটে প্রকাশ করে। আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে […]

সার্টিফিকেটে দিতে পারবেন না ভারপ্রাপ্ত উপাচার্যরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভারপ্রাপ্ত উপাচার্যরা স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে পারবেন না। তবে উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত প্রো-ভিসি অথবা রেজিস্ট্রার সনদ দিতে পারবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন–২০২৫ (সংশোধিত)-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন–২০১০ এ উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সনদ প্রদানে কোনো নিয়ম ছিল না। সংশোধিত নতুন বিধিতে শিক্ষার্থীদের […]

ঐক্যবদ্ধ না থাকলে জাতি মহাবিপদের মুখে পড়বে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণ–অভ্যুত্থান–সমর্থক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে বলেন, এই ঐক্য ভেঙে গেলে দেশ আবারও মহাবিপদের মুখে পড়তে পারে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় […]

জুলাই গণহত্যা মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির রায় ঘোষণা আগামী ১৭ নভেম্বর (সোমবার) নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন […]

জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ড. ইউনূস বলেন, সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই […]

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৭ জন

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানো দমকলকর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থলেই ৩৬ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ওপোর্তো […]

হিমেল হাওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে

হিমালয় সংলগ্ন দেশের উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উত্তরের শীতপ্রবাহে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলায় শীতের প্রকোপ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। […]

ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলীর শিবু মার্কেট কুতুবাইল এলাকার কারখানাটিতে হঠাৎ আগুন দেখা দেয়। দ্রুত ধোঁয়ায় এলাকা ঢেকে গেলে শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে। ঘটনার পরপরই নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন […]

গোপালগঞ্জে গণপূর্ত ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে গোপালগঞ্জে নাশকতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে পিকআপ ভ্যানটি আগুনে পুড়ে যায়। অফিসের গার্ড […]

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি […]

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন তা স্বাভাবিক নয়: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এমনটা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, দেশের অমীমাংসিত সব রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নের সমাধান কেবল জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই সম্ভব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন […]

ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা জোরদার রাজধানীজুড়ে সতর্ক বিজিবি-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা ঘিরে ঢাকাজুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণা করবেন। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্ট মাজারসংলগ্ন […]