Skip to main content

Ridge Bangla

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে অগ্নিসংযোগ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ নাশকতা চালানো হয়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিসংযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় গভীর রাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। হঠাৎই একদল দুর্বৃত্ত বাসটিতে দাহ্য পদার্থ ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই […]

কক্সবাজারে শাহেরাজ মার্কেটে আগুন, অনেক দোকান ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহেরাজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চারতলা মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শাহ গদি এন্ড ইলেকট্রনিকস’ দোকানের গোডাউনে আগুন লাগে। মার্কেটে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, ফার্মেসি এবং অন্যান্য পণ্য বিক্রির দোকান রয়েছে। মার্কেটের চতুর্থ তলায় শিশু শিক্ষার্থীদের জন্য […]

লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে রাজধানীতে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। সরকার জানিয়েছে, নাশকতা […]

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুবলা এলাকায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা ও অগ্নিসংযোগের ধারাবাহিকতার মধ্যেই এই ঘটনা ঘটল। স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু দুর্বৃত্ত রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। […]

আজকে ঢাকায় ১৪টি স্পটে অবস্থান নেবে ছাত্রশিবির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও লকডাউন প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে রাজধানীর ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে […]

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ-অগ্নিসংযোগ

বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা শেয়ার করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। ভিডিওটিতে দেখা যায়, এক […]

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা […]

উত্তরায় যুবদল ও ছাত্রদলের জোরদার পাহারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজধানীর উত্তরার ২১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা পাহারা দেবে তারা। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী […]

মধ্যরাতে পল্লবীতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর পল্লবীতে গভীর রাতে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (১২ নভেম্বর) দিনগত […]

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, পুলিশের সর্বোচ্চ সতর্কতা

চট্টগ্রামে নাশকতা ও অরাজকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রতিটি থানাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, বিজিবি আগ্রাবাদ, পাঁচলাইশ, জিইসি, কোতোয়ালী, কাজিরডিউরি, চাঁদগাঁও ও […]