Ridge Bangla

রাজধানীতে আরও ৩৪ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) ডিবি থেকে খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ডিবি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে। যদিও গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনও প্রকাশ […]

ডিএমপিতে রদবদল, পাঁচ এডিসিকে নতুন দায়িত্বে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত […]

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১১৭৯ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা […]

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকায় ১২ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের (২০২৫-২৬) পঞ্চম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা মন্ত্রণালয় এক সংবাদ […]

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতায় ১৩ মাসে নিহত ১৫

চট্টগ্রামে গত ১৩ মাসে রাজনৈতিক ও সন্ত্রাসী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই নিহত হয়েছেন ১০ জন। ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে শঙ্কা বেড়েছে স্থানীয় রাজনৈতিক মহলে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায়। গত বুধবার চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন বিএনপির প্রার্থী ও নগর আহ্বায়ক এরশাদ উল্লাহসহ পাঁচজন। এতে […]

শাকিব খানের ২০ মিনিটের উপস্থিতির মূল্য ৩৫ লাখ টাকা

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান সম্প্রতি রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প সময়ের জন্য হলেও শাকিবের উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, শোরুম উদ্বোধনে মাত্র ২০ মিনিট থাকার জন্য শাকিব খান ৩৫ লাখ টাকা পেয়েছেন। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় পৌনে […]

নেহা কক্করের নামে বড় প্রতারণা, আইনজীবী ক্ষতিগ্রস্ত

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম ব্যবহার করে মুম্বাইয়ে এক বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে নেহাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখানো হয়। এই প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়। বিজ্ঞাপন দেখে বিশ্বাস করেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। জুন থেকে অক্টোবর পর্যন্ত শবনম ধাপে ধাপে পাঁচ […]

রাজনীতিতে যোগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান খান

সম্প্রতি সংগীত থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তার সেই বক্তব্য ঘিরে জল্পনা ছড়িয়ে পড়ে—তিনি নাকি ইসলামী রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। তবে এসব গুজবকে ভিত্তিহীন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। এক সাম্প্রতিক অনুষ্ঠানে তাহসান বলেন, “মেলবোর্ন কনসার্টে গান ছাড়ার কথা বলেছিলাম, তখন উপস্থিত মানুষ খুব কম […]

উচ্চারণের জন্য ঠাট্টার শিকার দীপিকা

বলিউডের সুপারস্টার দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন জীবন পেয়েছে। মেটা এআই-এর নতুন কণ্ঠ হিসেবে একাধিক দেশে যুক্ত হয়েছেন এই নায়িকা। সম্প্রতি সিএনবিসির গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য রাখার সময় তিনি এই অনুভূতিকে রোমাঞ্চকর নতুন যাত্রা হিসেবে বর্ণনা করেন। দীপিকা স্মৃতিচারণা করেন, তার কণ্ঠস্বর এক সময় ঠাট্টার শিকার হলেও আজ তা বিশ্বমঞ্চে উদযাপিত হচ্ছে। […]

খাগড়াছড়িতে কারাগার থেকে দুই আসামির পলায়ন

খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল ডিঙিয়ে দুই হাজতির পালানোর ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের সহায়তায় রাজিব হোসেন (২০) নামে এক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অপর আসামি শফিকুল ইসলাম (২৪) এখনো পলাতক রয়েছেন। গতকাল রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায় দুই হাজতি। কিছু সময় পর স্থানীয়দের […]

রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি: বরখাস্ত জিএমপি কমিশনার নাজমুল করিম

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রেখে নিজে যাতায়াতের অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে দুই মাস আগে পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল। এবার তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি কর্তৃক স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো […]

জিএসএমএ অ্যাওয়ার্ডে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’কে আন্তর্জাতিক স্বীকৃতি

বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ আসিয়ান সংস্করণে চলচ্চিত্রটি পেয়েছে ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’। গ্রামীণফোনের কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্যে কঠোর মূল্যায়নের পর বিচারক প্যানেল […]

নির্মাতা সোহেলের বিয়ের এক মাসের মাথায় স্ত্রীর ক্যানসার

চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমানের দাম্পত্য জীবনের শুরুতেই এসেছে এক কঠিন সংকট। মাত্র এক মাস আগে বিয়ের পর স্ত্রীর শরীরে ধরা পড়েছে জটিল স্টোমাক ক্যানসার। ডা. সামরিনা আলম তানহার জন্য নিজের ক্যারিয়ার সাময়িকভাবে স্থগিত রেখে গত আট মাস ধরে পাশে রয়েছেন তিনি। সোহেল জানান, চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিজের সমস্ত সঞ্চয় ব্যয় করেছেন এবং বর্তমানে ঋণ করে […]

যে কারণে বিজয় দেবরকোন্ডাকেই বিয়ের সিদ্ধান্ত রাশমিকার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বহুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। গত অক্টোবরেই খবর ছড়ায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে। যদিও এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা প্রথমবারের মতো খোলাখুলি জানিয়েছেন, তিনি সত্যিই বিজয়কেই জীবনসঙ্গী হিসেবে দেখতে […]

অক্টোবরে বিজিবি কর্তৃক প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২৬২ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম […]

পলিথিন নিষিদ্ধকরণ অভিযান: ৫ লাখ টাকা জরিমানা, ৩ হাজার কেজি জব্দ

পরিবেশ অধিদপ্তরের পরিচালিত নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায় এবং ৩ হাজার কেজির বেশি পলিথিন জব্দ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী গতকাল (৯ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট একযোগে অভিযান পরিচালনা করে। বগুড়া, নারায়ণগঞ্জ ও […]

শ্রদ্ধার বিপরীতে রণদীপ, আসছে বায়োপিক ঈথা

চলতি বছরের চাভার সিনেমার সাফল্যের পর, পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী বায়োপিক চলচ্চিত্র ‘ঈথা’-এর প্রস্তুতি শুরু করেছেন। ছবিটি নির্মিত হচ্ছে কিংবদন্তি লাবনী ও তামাশা শিল্পী ভিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবনকাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে। নতুন ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন, এবং তার বিপরীতে থাকছেন অভিনেতা রণদীপ হুডা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, মুম্বাইয়ে শুটিং […]

অমিতাভ বচ্চন দেখেছেন শাকিব খানের নতুন ছবি

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং প্রস্তুতি নিয়ে সম্প্রতি বলিউড সফরে যান ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ ও মূল টিম। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশে তাদের সাক্ষাৎ হয় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন অ্যানিম্যাল-খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়। অমিতার সূত্রেই অমিতাভ […]

চট্টগ্রামে সন্তানের ছুরিকাঘাতে প্রাণ গেল পিতার

চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আহমদ হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার পর নিহতের ছেলে রিয়াদ হোসেন (২২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিষয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রিয়াদ ধারালো ছুরি দিয়ে বাবার গলায় […]

শেখ হাসিনার রায়কে ঘিরে ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন (১৩ নভেম্বর) ঘিরে সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি […]