Ridge Bangla

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার (৯ নভেম্বর) সেনাসদরে এই সাক্ষাতে অংশ নেয়। সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং সামরিক সক্ষমতা […]

নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৯ হাজার ১৯৯ কোটি টাকা রেমিট্যান্স

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকার হার ধরা হলে এটি প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের নভেম্বরের এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৬০ লাখ […]

পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা

দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না এলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক না হলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। রোববার (৯ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দেশে এখন কোনো পেঁয়াজ সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং অচিরেই নতুন পেঁয়াজ […]

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, সরকারি অচলাবস্থায় একদিনে ১,৪০০ ফ্লাইট বাতিল

ফেডারেল সরকারের দীর্ঘদিনের অচলাবস্থায় বিমান চলাচলে বড় ধরনের সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ, আগত ও প্রস্থান—এই তিন ধরনের মিলিয়ে ১,৪০০ এর অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটঅ্যাওয়ার। শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমান […]

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপি পক্ষের নেতৃত্বে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন […]

ফেদেরারকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ

সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয় করে ইতোমধ্যে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন তিনি। এবার আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। গত ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে গ্রীসের এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে […]

স্বাস্থ্য ঝুঁকিতে চট্টগ্রামের কারাবন্দিরা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যবহৃত পানিতে পাওয়া গেছে কলিফর্ম ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু। ইন্টারন্যাশনাল রেড ক্রসের সহায়তায় সাম্প্রতিক পরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। কারাগারে বর্তমানে প্রায় ছয় হাজার বন্দি রয়েছেন, যাদের পানীয় ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানি সরবরাহ করে কারাগারের ভেতরে থাকা ১১টি সাবমার্সিবল পাম্প। কারা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় পদ্মা ওয়ার্ড, যমুনা ওয়ার্ড এবং প্রশাসনিক ভবনের […]

জাতীয় নির্বাচনের আগে ইসির আরো ২৩ কর্মকর্তার বদলি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের মোট ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা […]

উদ্ধারে উদ্ধারে বড় আওয়াজ, উদ্ধার হয়নি ১ টাকাও; চলছে কাগুজে টাস্কফোর্স

গত দেড় দশকের বেশি সময় ধরে পতিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের শাসনামলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ভাবে প্রায় ২১ লক্ষ কোটি টাকার বেশি অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। সামাজিক-অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে হওয়া এসব দুর্নীতিতে দেশের জনগণ ফুসে উঠেছিল, যার প্রেক্ষিতে নানা ঘটনার সমন্বয়ে ঘটে গণ-অভ্যুত্থান। গত বছরের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে […]

দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১৫টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে ব্যাপক রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জে এবং ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে বদলি করা হয়েছে। […]

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ঝড় ‘ফাং ওয়ং’ সুপার টাইফুনে রূপ নিল

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা ‘ফাং ওয়ং’ নামের ঝড়টি সুপার টাইফুনে পরিণত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুনটি রবিবার (৯ নভেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলে ১৮৫ কিলোমিটার বেগে স্থায়ী বাতাস ও প্রবল বর্ষণ সহযোগে আঘাত হানবে। ইতোমধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে স্থানীয় সময় রবিবার সকালে লুজনের উপকূলবর্তী […]

নালিতাবাড়ী সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেহেদী হাসান নামে এক যুবককে জালনোটসহ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মেহেদী হাসান নালিতাবাড়ীর মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালানো হলে মেহেদীসহ তিনজনকে ধাওয়া করা হয়। তার দুই সহযোগী পালিয়ে গেলেও মেহেদীকে আটক করা […]

গভীর রাতে মোহাম্মদপুরে গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গভীর রাতে এক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে […]

দলীয় স্বার্থ নয়, জনগণের দায়বদ্ধ সরকার গঠনই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: তারেক রহমান

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে গঠিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এই সরকারের মূল দায়িত্ব। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে […]