প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন

সকল রাজনৈতিক দলের সঙ্গে ক্রমাগত বৈঠক এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) তিনি এই অভিনন্দন জানান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রধান উপদেষ্টা […]
পোক্রভস্ক শহর রক্ষাই এখন অগ্রাধিকার: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোক্রভস্ক শহরের প্রতিরক্ষা এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার এবং শহরটি ধরে রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শনিবার (১ নভেম্বর) ডনবাসের এই শহরে রুশ আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর কৌশলগত অবস্থান নিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। কিয়েভ মিলিটারি ইন্টেলিজেন্স ও আক্রমণাত্মক বিশেষ বাহিনীর ইউনিটগুলোকে সাধারণ ইনফ্যান্ট্রির মতো ব্যবহার করে সাপ্লাই […]
রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় স্থবির শহরজীবন

নভেম্বরের প্রথম দিনেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ। ছাতা ছাড়াই বাইরে বের হওয়া মানুষজন পড়েন বিপাকে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে […]
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ারুল ইসলাম

সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন উভয়ই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে […]
সিরাজগঞ্জে ভারী বর্ষণে আধাপাকা রোপা আমনের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

সিরাজগঞ্জে টানা ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে জেলার বিভিন্ন মাঠ পানিতে তলিয়ে গেছে, ধানগাছ লুটিয়ে পড়েছে। এতে হতাশায় ভুগছেন কৃষকেরা। শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জেলার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, কামারখন্দ ও সদর উপজেলার শস্যভাণ্ডারখ্যাত […]
সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, আহত ৪ জন

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চার সদস্য। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায়। ওসমানীনগর থানার ওসি হুমায়ুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খাদিমপুর গ্রামের প্রাইভেটকার চালক হারুন মিয়া ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আনিছা বেগম। […]
জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিদেশ ভ্রমণ […]
ডেঙ্গু পরিস্থিতি এখনো শঙ্কাজনক, আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ডেঙ্গুর প্রাদুর্ভাব এ বছরও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৬৫১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০ হাজারের ঘর পেরিয়ে ৭০ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। তবে সুখবর হলো- গত […]
দেশের ১১টি জেলায় ঝড় ও অতি ভারী বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ […]
ইংল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন বৃদ্ধ নিহত, আহত তিনজন

ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের ডনকাস্টারের কাছে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ নিহত হয়েছেন। পাইলটসহ আরও দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায়, বেন্টলির ইংস লেনের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে ৪১ বছর […]
নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা বিশ্রাম

বছর শেষের পথে নভেম্বরের প্রথম দিন থেকেই শুরু হলো শেষ দুই মাসের গণনা। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নভেম্বর মাসটা কিছুটা নিরানন্দ কাটবে, কারণ এ মাসে একদিনেরও সরকারি ছুটি নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে কোনো ধর্মীয় বা জাতীয় দিবসের ছুটি নেই। ফলে নিয়মিত অফিসের ব্যস্ত সময়েই পার করতে হবে […]
রংপুরে বিয়ের দাবিতে ১১ দিন ধরে প্রেমিকার অবস্থান, উধাও প্রেমিক

রংপুরের পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তবে প্রেমিক আলিফ বিয়ের কথা বলে তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে সটকে পড়েছেন। এ ঘটনা উপজেলার ইটাকুমারি ইউনিয়নের একটি গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত। তার সঙ্গে একই ইউনিয়নের আলিফের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক […]
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, মালিকদের জরিমানা

রাজধানীর কাকরাইল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল যানবাহনের অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নগরবাসীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অভিযানে মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টি ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি অনুযায়ী ছয়টি যানবাহনের […]
৪ নভেম্বর ফুলকোর্ট সভা আহ্বান প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা […]
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে তা মূল্যহীন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা না হলে সেটি সম্পূর্ণ মূল্যহীন হবে। তিনি বলেন, “আমাদের অবস্থান একেবারে পরিষ্কার—গণভোট আগে হতে হবে, নইলে এর দুই পয়সারও মূল্য থাকবে না।” শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় লন্ডনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। […]
সিরিয়ালে অভিনয় করতে আসিনি: শুভশ্রীর আত্মবিশ্বাসের গল্প

টলিউডের শীর্ষ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আজ শুধু বড় পর্দার নয়, ওটিটিতেও আস্থার নাম। গৃহপ্রবেশ ও ধূমকেতু-এর মতো একাধিক সফল ছবির পর তিনি এখন ‘রাজঘরণী’ হিসেবেও আলোচনায়। তবে তার সাফল্যের গল্পটি মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে একাধিক প্রত্যাখ্যান, ভুল সিদ্ধান্ত আর সীমিত সুযোগের ভেতর দিয়েই নিজের জায়গা তৈরি করেছেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের […]
রাতের মধ্যেই দেশের ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদী বন্দরে ১ নম্বর সতর্কতা

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, […]
সালমান শাহকে ভাইয়ের মতোই দেখেছেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকের শুরুতে তাদের আগমনেই পাল্টে যায় বাংলা সিনেমার ধারা, সৃষ্টি হয় রোমান্টিক ছবির নতুন অধ্যায়। মাত্র চার বছরের ক্যারিয়ারে এই জুটি উপহার দিয়েছেন ১৪টি জনপ্রিয় সিনেমা—যার মধ্যে ‘তুমি আমার’, ‘সুজন সখি’, ‘বিচার হবে’ ও ‘আনন্দ অশ্রু’ আজও দর্শকের মনে গেঁথে আছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবার […]
শিয়াল মুরগিকে ধরে ফেলল: বিয়ের পর সমালোচনার জবাবে রাসেল খান

সাত মাসের প্রেমের পর আনুষ্ঠানিকভাবে ঘর বেঁধেছেন টিকটক ও মিউজিক ভিডিওর জনপ্রিয় মুখ রাসেল খান এবং অনামিকা ঐশী। গেল ২৭ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান। যদিও ২০২১ সালেই তাদের পরিচয় হয়েছিল, মাঝখানে কয়েক বছর যোগাযোগ না থাকলেও চলতি বছর আবার ঘনিষ্ঠ হন তারা। বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান […]
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৩০ জন

ভোলায় রাজনৈতিক উত্তেজনা চরমে! মিছিলকে কেন্দ্র করে জেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গণমাধ্যমকর্মী শাহরিয়ার জিলনও রয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা পৌর শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, […]