আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও, এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। তিনি বলেন, অতীতে নির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, আগামী নির্বাচন সেই ভাবমূর্তি বদলানোর বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের […]
বড় পর্দায় ফিরলেন তাসনিয়া ফারিণ

দুই বছর আগে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। কৌশিক গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে দর্শকের মাঝে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে কাজ করার সুযোগ পেতেও ভিসা জটিলতার কারণে তা হাতছাড়া হয়। অবশেষে এবার সেই সুযোগ এসেছে। সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন তাসনিয়া ফারিণ। তিনি টালিগঞ্জের ব্যস্ত শুটিং […]
কারাগারে থেকেই ব্যবসায়ী হত্যা মামলায় মেয়র আতিক আবার গ্রেপ্তার

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। কারাগারে থেকেই একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এবার জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখিয়েছে […]
বিদেশযাত্রায় গ্রামবাসীর অসহযোগিতা: মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে টাকা দিল ব্যাংক

কিশোরগঞ্জের হোসেনপুরের সারোয়ার হোসেন রাব্বি, যিনি গ্রামবাসীর অসহযোগিতায় বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছিলেন, অবশেষে তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রাব্বি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তিনি। এর আগে রাব্বি গত ১৬ অক্টোবর দুপুরে টাকার অভাবে বিদেশ যেতে না পেরে […]
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সমুদ্রবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম […]
সচিবালয়ে শুরু ৩ দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি

মহিলাদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্তন ক্যান্সার। এর ভয়াবহতা প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব বোঝাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন দিনব্যাপী বিশেষ ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিন দিনব্যাপী স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে মহিলাদের মধ্যে […]
ক্রিকেট ইতিহাসে প্রথম পিঙ্ক বা গোলাপি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান ক্রিকেট দল সাধারণত সবুজ জার্সি পরেই মাঠে নামে। কিন্তু এবার চিরচেনা সেই সবুজ জার্সি বাদ দিয়ে গোলাপি রঙের জার্সি পড়ে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। আজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য প্রথম টি টোয়েন্টি ম্যাচে ‘পিংকটোবর’ প্রকল্পের অংশ হিসেবে স্তন ক্যানসার নিয়ে মানুষকে সতর্ক করার উদ্যোগে গোলাপি জার্সি পরে মাঠে নামবেন পাকিস্তান ও দ. আফ্রিকার খেলোয়াড়রা। প্রতি […]
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সাগরিকা এলাকায় ভোরের দিকে চলন্ত মালবাহী ট্রেনে ধাক্কা দেয় চালবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে মালবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সোমবার ভোরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা […]
ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির ভয়াবহ সংঘর্ষ, আহত আড়াই শতাধিক

ঢাকার সাভারের আশুলিয়ার খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রোববার রাতভর দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় আগুনে পুড়ে যায় তিনটি বাস ও একটি প্রাইভেটকার, ভাঙচুর করা হয় প্রশাসনিক ভবনের একাধিক কক্ষ, গাড়ি ও মোটরসাইকেল। স্থানীয় […]
পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি রাশিয়ার

পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, “আমরা পারমাণবিকচালিত ক্ষেপণাস্ত্রের বহু ঘণ্টাব্যাপী পরীক্ষা চালিয়েছি, যা ১৪ হাজার কিলোমিটার উড়েছে—এটিই এর সীমা নয়।” ২০১৮ সালে ঘোষিত এই ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় উড়তে সক্ষম। মস্কো দাবি করেছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সামর্থ্য রয়েছে […]
নেতানিয়াহু সরকারের ৫ হাজার মাইলের ধারেকাছেও যেতে চাই না: রেডিওহেডের থম ইয়র্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকা পর্যন্ত দেশটিতে কোনোভাবেই পারফর্ম করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড রেডিওহেডের ভোকালিস্ট থম ইয়র্ক। সম্প্রতি দ্য সানডে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, “নেতানিয়াহু সরকারের ৫ হাজার মাইলের ধারেকাছেও যেতে চাই না।” ইসরায়েলে সংগীত পরিবেশনের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে থম ইয়র্ক বলেন, একেবারেই নয়। […]
সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের বিয়ের গুঞ্জন

দেশের বহুল আলোচিত চিত্রনায়ক জায়েদ খান আবারও সংবাদ শিরোনামে। তবে এবার বিষয়টি তার আসল জীবন না, বরং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছবির কারণে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় একটি ছবি, যেখানে বরের পোশাকে জায়েদ খান এবং পাশে মুখ ঢেকে থাকা এক নারীকে দেখা যাচ্ছে। ছবিটি মুহূর্তেই আলোচনা উস্কে দেয়। ছবির কারণে অনেকে প্রশ্ন করছেন, সত্যিই কি […]
আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে জাভিয়ের মিলে’র ঐতিহাসিক বিজয়

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে এক ঐতিহাসিক বিজয় লাভ করেছেন। দেশটির মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল লা লিবারতাদ আবানজা উচ্চকক্ষ ও নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল প্রায় ৪১ শতাংশ ভোট পেয়ে সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি জয় করেছে। নির্বাচনের এই ফলাফলকে মিলে’র জন্য বড় […]
সাভারে ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির ভয়াবহ সংঘর্ষ

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেললে তা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লেগে যায়। এ ঘটনার জেরে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্ক শুরু হয়। […]
কুয়াকাটায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা শতাধিক

পটুয়াখালীর কুয়াকাটায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নতুন করে আরও দুইজনের মৃত্যুতে এলাকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদিকে, আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরজামাল ফকির (খাজুরা এলাকার চান মিয়া ফকিরের ছেলে) এবং মিশ্রীপাড়ার হাবিব নামে দুই ব্যক্তি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন […]
তিন দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসির চূড়ান্ত নির্দেশনা

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে ওই সিমগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। রোববার এক জরুরি […]
অবশেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে

প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল সেবা স্বাভাবিক করার ঘোষণা দেয়। ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল থেকে শাহবাগ-আগারগাঁও অংশে মেরামত কাজ শেষ হওয়ার পর বেলা ১১টা থেকে পুরো রুটে […]