Skip to main content

Ridge Bangla

সংস্কার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, অস্থিতিশীলতার শঙ্কা টিআইবির

অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলেও বাস্তবায়ন নিয়ে এখনো বড় ধরনের সংকট রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির আশঙ্কা, এই বাস্তবায়ন সংকট রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। সোমবার (৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি […]

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে স্কুলভিত্তিক, ৩য় বর্ষে বিভাগ পরিবর্তনের সুযোগ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে স্কুলভিত্তিক। এর ফলে শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে গিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের […]

‘কেন দেখা হলো না’ নাটকে ভিন্ন এক রিচি সোলায়মান

জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি তার স্বামীর কর্মস্থল আমেরিকায় পাড়ি জমিয়েছেন। তবে যাওয়ার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করেন। নাটকটির নাম ‘কেন দেখা হলো না’, যা ২৫ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে। দীর্ঘদিন পর রিচির নতুন নাটক প্রকাশ পাওয়ায় দর্শকের আগ্রহ বেড়েছে এবং প্রতিদিনই নাটকটির ভিউ বাড়ছে। মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও […]

জুলাইয়ে ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি বছরের জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে […]

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ইসরায়েলি ৬০০ সাবেক কর্মকর্তার চিঠি

গাজায় ইসরায়েলের নৃশংসতা থামছে না। অঞ্চলটি কার্যত অবরুদ্ধ করে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। স্থল ও আকাশপথে চালানো হচ্ছে লাগাতার হামলা। প্রতিদিন এসব হামলায় অসংখ্য মানুষের প্রাণ হারাচ্ছেন। এই প্রেক্ষাপটে গাজার সহিংসতা থামাতে এবং ইসরায়েলকে শান্তির পথে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ৬০০ জন সাবেক নিরাপত্তা কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন […]

ট্রাম্পের পারমাণবিক পদক্ষেপে রাশিয়ার নীরবতা

ইতিহাসে কি এবারই প্রথম, সোশ্যাল মিডিয়ার বাকযুদ্ধ থেকে পারমাণবিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে? রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক পোস্টে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দুটি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি পাঠানোর নির্দেশ দিয়েছেন। এতে মস্কোর প্রতিক্রিয়া কী হতে পারে? আমেরিকা-রাশিয়ার মধ্যে কি সত্যিই পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছে? নাকি এটি ১৯৬২ সালের […]

সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখছেন পড়শী রুমী

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। সিলেটের এই মেয়ে কয়েক বছর আগে পূর্ণাঙ্গ অভিনেত্রী হওয়ার লক্ষ্যে মিডিয়ায় কাজ শুরু করলেও পারিবারিক জটিলতায় এক সময় পেশা থেকে সরে দাঁড়ান। এখন তিনি অভিনয়ে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। রুমী জানান, তিনি এরইমধ্যে কয়েকজন নাট্যনির্মাতার সঙ্গে কথা বলেছেন এবং শিগগিরই নতুন […]

‘সুড়ঙ্গ ২’ নিয়ে তমা মির্জার নতুন মন্তব্য, ‘মাসুদরা কখনো ভালো হয় না’

সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অবশেষে এই আলোচিত সিনেমার সিক্যুয়াল নিয়ে মুখ খুললেন ময়না চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা জানান, ‘সুড়ঙ্গ ২’ অবশ্যই আসবে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “আমরা একটা আভাস পেয়েছি ‘সুড়ঙ্গ […]

মহেশ বাবুর ‘এসএসএমবি ২৯’-এ নতুন চমক

মহেশ বাবু ও এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘এসএসএমবি ২৯’-এর শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। কেনিয়ার জাতীয় উদ্যানে শুটিং হওয়ার কথা থাকলেও, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে নির্মাতারা তা বন্ধের সিদ্ধান্ত নেন। এখন বিকল্প লোকেশন হিসেবে তানজানিয়ার কিছু এলাকা বিবেচনা করা হচ্ছে। শুটিং বন্ধ থাকলেও থেমে নেই প্রস্তুতি। পরিচালক এস এস রাজামৌলি এখন স্ক্রিপ্টের […]

তানিয়া বৃষ্টির আবারও বিয়ের পরিকল্পনা, স্থায়ী হতে চান বিদেশে

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। সাম্প্রতিক এক নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে সরে গিয়ে সংসারজীবনে পুরোপুরি মনোনিবেশ করতে চান। সেইসঙ্গে তার লক্ষ্য, ভবিষ্যতে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করা। তানিয়া বলেন, “সংসার জীবন আর ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া সত্যিই […]

আদাহর বাতকর্মে বিব্রত অক্ষয়, বলিউডে চাউর আজব কাণ্ড

‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত সাহসী অভিনেত্রী আদাহ শর্মা বরাবরই অভিনয় দক্ষতার পাশাপাশি তার ছেলেমানুষি ও সরল ব্যবহার নিয়ে আলোচনায় থাকেন। এমনই এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে, যা এখন বলিউড পাড়ায় রসালো গল্পে পরিণত হয়েছে। ২০২৩ সালের এক বিজ্ঞাপনের শুটিংয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছিলেন আদাহ। দৃশ্য অনুযায়ী তাকে লাল শাড়ি […]

এআই–এ বদলানো ক্লাইম্যাক্সে ক্ষুব্ধ ধানুশ

২০১৩ সালের জনপ্রিয় বলিউড ছবি ‘রাঞ্ঝনা’-এর তামিল সংস্করণ ‘অম্বিকাপথি’ সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নতুনভাবে মুক্তি পেয়েছে। তবে সিনেমার ক্লাইম্যাক্সে পরিবর্তন আনায় ছবির মূল অভিনেতা ধানুশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল ১ আগস্ট ‘অম্বিকাপথি’ পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। এই সংস্করণে এআই প্রযুক্তি ব্যবহার করে কাহিনির পরিণতি পরিবর্তন করা হয়। যেখানে মূল […]

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সাবা কামার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবা কামার বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার (৩ আগস্ট) বেসরকারি এক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সামা টিভির খবরে বলা হয়েছে, হঠাৎ অসুস্থবোধ করায় সাবা কামারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ […]

নায়ক রূপে ফিরছেন যীশু

দীর্ঘদিন বড় পর্দায় নায়ক চরিত্রে দেখা যায়নি যীশু সেনগুপ্তকে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি মূলত হিন্দি, দক্ষিণী ও বাংলা ছবিতে খলনায়ক বা গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে শোনা যাচ্ছে, আবারও নায়ক হয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া নতুন এক সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে […]

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো অবতরণ করল বিমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো যাত্রীবাহী একটি বিমান অবতরণ করেছে। সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৫৬ ফ্লাইটটি টার্মিনাল ৩-এ সফলভাবে অবতরণ করে, যা দেশের বিমান চলাচলে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার তাহসিন। […]

ফিরে দেখা রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান | ৪ আগস্ট ২০২৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন। ৪ আগস্ট ছিল সেই আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন। এদিনে সহিংসতায় প্রাণ হারান প্রায় ৯১ জন, যাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। ওই ঘটনার পর সরকার দ্বিতীয়বারের মতো সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের […]

আজ প্রচারিত হচ্ছে তানিয়া বৃষ্টির প্রথম নারীকেন্দ্রিক নাটক

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবার প্রথমবারের মতো নারীকেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেছেন। আওরঙ্গজেবের রচনায় ও তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি আজ বিকেল ৩টায় এনটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এর আগে সাগর জাহানের পরিচালনায় ‘চোখটা আমাকে দাও’ নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন বৃষ্টি। সেই নাটকের জন্য […]

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঝড়বৃষ্টি

ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও […]

মোহাম্মদপুরে ঢাবি-জবির ৪ শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত, মামলা দায়ের

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পাঁচ দিন পর রোববার (৩ আগস্ট) আহতদের একজন ঢাবির চারুকলা বিভাগের শিক্ষার্থী সাজিদ-উল-ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে লালমাটিয়া ডি-ব্লকের মাঠে চারুকলার শিক্ষার্থী রাফিদুল হক রাহিম, আইন […]

শ্রীপুরে ভিশন শো-রুমে আগুন, ক্ষতি প্রায় ৪৯ লাখ টাকা

মাগুরার শ্রীপুরে ভিশন শো-রুমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্যামল শিকদারের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভিশন শো-রুমের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোডাউনে আগুন লাগে। পাশের দোকানদার নন্দী বিশ্বাস ধোঁয়া দেখে প্রথমে বিষয়টি দোকানের কর্মীদের জানান। পরে তাদের চিৎকারে বাজারের অন্যান্য লোকজন ছুটে […]