Ridge Bangla

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে যে পরিবর্তন

আসন্ন ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সুপারিশ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দক্রম (Choice List) দিতে পারতেন। তবে নতুন নিয়মে এই সুযোগটি সীমিত করা হয়েছে। একজন প্রার্থী এখন থেকে শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।

আদার অপশন (Other Option): নির্ধারিত ৭টি প্রতিষ্ঠানের বাইরেও যদি কেউ অন্য কোথাও চাকরি করতে আগ্রহী হন, তবে তার জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’। ই-অ্যাপ্লিকেশন ফরমে প্রার্থীদের এই অংশে ‘Yes’ অথবা ‘No’ অপশন সিলেক্ট করতে হবে। এনটিআরসিএ সূত্র অনুযায়ী, এই অপশনটি প্রার্থীদের জন্য একটি অতিরিক্ত সুযোগ হিসেবে কাজ করবে।

যদি কোনো প্রার্থী তার পছন্দের ৭টি প্রতিষ্ঠানে সুপারিশ না পান, কিন্তু তিনি দেশের যেকোনো প্রান্তে শিক্ষকতা করতে আগ্রহী হন, তবে তাকে ‘Yes’ সিলেক্ট করতে হবে। এতে মেধা তালিকা অনুযায়ী অন্য কোনো শূন্যপদে তাকে সুপারিশ করার সুযোগ থাকবে। যারা নিজ পছন্দের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক নন, তারা ‘No’ সিলেক্ট করবেন। সেক্ষেত্রে ৭টি প্রতিষ্ঠানের বাইরে তাকে অন্য কোথাও বিবেচনা করা হবে না।

এনটিআরসিএ-এর কর্মকর্তাদের মতে, এই পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত সম্পন্ন হবে। প্রার্থীদের দীর্ঘ তালিকা বাছাই করার জটিলতা কমবে। সুপারিশ প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা এবং গতিশীলতা বাড়বে।

বি.দ্র.: ৭ম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীদের এখন থেকেই নিজেদের পছন্দের ৭টি প্রতিষ্ঠান ও এলাকা নিয়ে গুরুত্বসহকারে চিন্তাভাবনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

This post was viewed: 17

আরো পড়ুন