Ridge Bangla

৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক

বিনা অনুমতিতে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও পলায়নের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গত মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ ফারুকুল ইসলামের অনুকূলে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি অথবা প্রস্থানের তারিখ থেকে ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ে ছুটি ভোগ না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বহিঃবাংলাদেশ ছুটি ভোগ করতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ছুটির মেয়াদ ১৯ অক্টোবর শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ২০ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত টানা ৬৫ দিন তিনি কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-৩(গ) অনুযায়ী এ ধরনের অনুপস্থিতি ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়।

এ প্রেক্ষিতে বিধিমালার ১২(১) ধারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

This post was viewed: 14

আরো পড়ুন