Ridge Bangla

৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি- এই ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোর ক্ষেত্রেও অনুরূপ পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জননিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন