রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করেছে। তবে সেরা দুইয়ে যেতে হলে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে এবং পরের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারতে হবে।
রংপুর ৯ ম্যাচে ১০ পয়েন্টে আছে, আর সমান ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১২। চট্টগ্রাম পরের ম্যাচে হারলে রানরেটে এগিয়ে থাকলেই রংপুর তাদের ছাড়িয়ে যেতে পারবে। তাই নোয়াখালীর বিপক্ষে ম্যাচটি রংপুরের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই ম্যাচে তারা একাদশে তিনটি পরিবর্তন করেছে। কাইল মেয়ার্স, রাকিবুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান বাদ পড়েছেন; সুযোগ পেয়েছেন ইফতেখার হোসেন ইফতি, আলিস আল ইসলাম ও আকিফ জাভেদ।
টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ পড়া নোয়াখালীর জন্য এ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তারাও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান ও ইহসানউল্লাহ খান। একাদশে ঢুকেছেন জাকের আলী অনিক, রহমত আলী ও মুশফিক হাসান।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাসান ইসাখিল, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, হায়দার আলী (অধিনায়ক), সাব্বির হোসেন, রহমত আলী, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মুশফিক হাসান।
রংপুর রাইডার্স একাদশ
ডেভিড মালান, তাওহীদ হৃদয়, লিটন দাস (অধিনায়ক), খুশদিল শাহ, ইফতেখার হোসেন ইফতি, নুরুল হাসান, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, নাহিদ রানা, আলিস আল ইসলাম ও আকিফ জাভেদ।