Ridge Bangla

৩৩২ কোটি টাকা ক্ষতি, রোজ গার্ডেন নিয়ে অনুসন্ধানে দুদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার যোগসাজশে রাজধানীর ঐতিহাসিক রোজ গার্ডেন কিনতে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ ক্ষতির অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (১৯ নভেম্বর) সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, রোজ গার্ডেন ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও অসাধু মন্ত্রণালয়কর্মীদের প্রভাবে সরকারি কোষাগার থেকে ৩৩২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং বিস্তারিত অনুসন্ধানের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রোজ গার্ডেন ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। পরে ২০১৮ সালে শেখ হাসিনা সরকারিভাবে ৩৩২ কোটি টাকায় ভবনটি কিনে নেন। যা নিয়ে দুদকের কাছে রাষ্ট্রীয় অর্থের অযৌক্তিক ব্যয় সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। প্রাথমিক যাচাইয়ে অনিয়মের ইঙ্গিত পাওয়ায় এবার আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।

This post was viewed: 29

আরো পড়ুন