Ridge Bangla

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখী অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উৎপাদন, নির্মাণ, সেবা, তথ্যপ্রযুক্তি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতে কর্মসংস্থান বাড়ানো হচ্ছে। এতে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয়ও ধীরে ধীরে বাড়বে।

মন্ত্রী জানান, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যবসা সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উৎপাদনমুখী খাতে অর্থপ্রবাহ বাড়ানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী ও যুবদের সহায়তায় সহজ অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রপ্তানি আয় বৃদ্ধি ও নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি প্রবাস আয় বাড়াতে দক্ষতা উন্নয়ন ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেওয়া হচ্ছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন