Ridge Bangla

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো যে ৩০ দলের

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র ২০৬ দিন বাকি। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক আসর বা বিশ্বকাপ ফুটবল ২০২৬।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। কারণ বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে মোট ৪৮টি দল। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। স্বাগতিক দেশ হিসেবে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূলপর্বে খেলবে।

এন্টার্কটিকা মহাদেশ ছাড়া বাকি ৬টি মহাদেশ, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া, থেকে বিভিন্ন দেশের অংশগ্রহণে জমজমাট হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

ইউরোপ অঞ্চল থেকে ৩টি দল

ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে। ইউরোপ অঞ্চলের কোটা মোট ১৬টি।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৬টি দল

আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে- দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোটা ও ছিল ৬টি দলের।

উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল থেকে ২টি দল

আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডার পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

আফ্রিকা অঞ্চল থেকে ৯টি দল

বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা অঞ্চলের কোটা ও ছিল ৯টি।

এশিয়া অঞ্চল থেকে ৭টি দল

জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। এশিয়া অঞ্চলের ৮টি দলের মধ্যে ইতোমধ্যে ৭টি দলের টিকিট চূড়ান্ত হয়েছে।

ওশেনিয়া অঞ্চল থেকে ১ দল

ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ নিলেও এখনও বেশ কিছু জায়গা খালি রয়েছে। বাকি দলগুলো প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। চূড়ান্ত প্লে-অফ থেকে দুটি দল মূল পর্বে জায়গা পাবে। যার জন্য লড়াই করবে ৬টি দল (১টি আফ্রিকা, ১টি এশিয়া, ২টি কনকাকাফ, ১টি ওশেনিয়া, ১টি দক্ষিণ আমেরিকা)।

This post was viewed: 46

আরো পড়ুন