বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। দর্শকরা অনলাইনে bcbtickets.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা। ক্লাব হাউজের শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা।
এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ ও নর্থ (মিডিয়া ব্লক)-এর টিকিট ১ হাজার টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিট ১২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।