আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্বে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি সংলাপে বসবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই (১৩ নভেম্বর) কমিশন প্রথম দফায় আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।