নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। রোববার (১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এদিন সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ১৫ এপ্রিল সিএমএস পোর্টালে খসড়া ভোটার তালিকার পিডিএফ লিংক সরবরাহ করবে। এরপর ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং বিভিন্ন ভুল-ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত।
সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা এসব আবেদন ৬ মে’র মধ্যে নিষ্পত্তি করবেন। আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশের শেষ সময় ১০ মে।