Ridge Bangla

১২৮ রানে জিতে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান

প্রথম ওয়ানডেতে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়ে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় ওয়ানডেতেও বড় প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্যালারিতে সমর্থকদের তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২৭৪ রানের বড় স্কোর গড়ে। আগের ম্যাচে পাকিস্তান যেখানে থেমেছিল, অর্থাৎ ১১৪ রানে তারা অলআউট হয়েছিল। ঠিক সেই স্কোর, অর্থাৎ ১১৪ রানেই বাংলাদেশ তাদের দ্বিতীয় ওয়ানডেতে অলআউট হয়ে বড় ব্যবধানে হেরে যায়।

তবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডের এই ম্যাচে আলোচিত কয়েকটি ঘটনা ঘটে যায়। এদিন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগার বিতর্কিত রানআউট ঘিরে নানা বিতর্কের জন্ম দেয়। রানআউটের ঘটনায় মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি এই ব্যাটসম্যান। মাঠেই গ্লাভস হেলমেট ছুড়ে ফেলেন এবং মাঠ ছাড়ার সময় অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনাটি নিয়ে মাঠে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাও তৈরি হয়। বোলার ছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। পিচের বাইরে গিয়ে সালমান আগা মিরাজের একটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে সেখানেই দাঁড়িয়ে আবার বলটি ধরার চেষ্টা করেন। এই মুহূর্তে মিরাজ বলটি ধরে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ার আউট দেন। ক্রিকেট আইনে অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের রানআউট বৈধ ছিল। নিয়ম অনুযায়ী, বল ডেড হওয়ার আগে নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বল ধরতে পারেন না। এমন মুহূর্তে মিরাজ বল ধরে স্টাম্প ভেঙে দিয়ে রানআউটের আবেদন করেন।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান মাজ সাদাকাত মাত্র ১৩ ওভারে তুলে নেন ১০৩ রান। ১০৩ রানে সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত। চতুর্থ উইকেটে সালমান আর রিজওয়ান ১০৯ রানের জুটি গড়েন। এরপরই সেই বিতর্কিত রানআউট। উইকেটে ২৩১ রান থেকে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় দলটি। শেষ উইকেট পড়ে মাত্র ৪৩ রানে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। খেলা কিছুক্ষণ চলার পর বজ্রসহ বৃষ্টি শিলাবৃষ্টির কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশের নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। শেষ পর্যন্ত ২৩.২ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে করে ১২৮ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-সমতা ফিরিয়েছে পাকিস্তান।

আগামী ১৫ মার্চ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৭৪ (সাদাকাত ৭৫, সালমান ৬৪; রিশাদ ৩/৫৬, মিরাজ ২/৩৪)। বাংলাদেশ: ২৩.২ ওভারে ১১৪ (লিটন ৪১, হৃদয় ২৮; সাদাকাত ৩/২৩, রউফ ৩/২৬)। ফল: পাকিস্তান ১২৮ রানে জয়ী। ম্যাচসেরা: মাজ সাদাকাত। সিরিজ: ১–সমতা।

This post was viewed: 3

আরো পড়ুন