Ridge Bangla

‘হ্যাঁ’তে সিল দিলেই নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দ্বার উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি যে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ পেয়েছে, তা কাজে লাগানোর জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আরও গভীর ও দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি ভোটারদের গণভোটে অংশগ্রহণ করে সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়লে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়নের রাজনীতি থেকে মুক্তির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

This post was viewed: 11

আরো পড়ুন