চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা।
তিনি বলেন, নাক দিয়ে হলেও উনি খাচ্ছেন এবং তার বডি ওষুধ রেসপন্স করছে। কালকের চেয়ে আজকে ভালো আছেন অনেকটা। উনার যে সার্বক্ষণিক সহযোগী ফাতেমা তার সঙ্গেও দেখা হলো। যদিও সে খুবই আবেগাপ্লুত। উনার কাছে ম্যাডামের খোঁজ নিলাম, শুনলাম ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন এবং দু-একবার চোখ মেলে তাকাচ্ছেন।
“আমরা সারা বাংলাদেশের মানুষ একযোগে এই একটা কারণে একত্রিত হয়েছি। আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহ দ্রুত উনাকে সুস্থতা দিন। আমার বিশ্বাস যে, এতগুলো হাতের মধ্যে কারো না কারো হাত আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে আমার চাওয়া আল্লাহ যেকোনো উপায়ে উনাকে আরাম দিক এবং হায়াতে তৈয়বা দান করুক।” বলেন তিনি।
This post was viewed: 36