Ridge Bangla

হাসপাতালে আরও কিছুদিন থাকতে হবে ক্যাটরিনাকে

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান। এই খবরে ভক্ত থেকে শুরু করে বলিউড তারকারাও শুভেচ্ছায় ভাসিয়েছেন নবদম্পতিকে।

জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। যদিও চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা বা ছাড়পত্রের সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনার সন্তানের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মা ও সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাধারণত একদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হলেও, চিকিৎসকের বিশেষ পরামর্শে তাঁকে অতিরিক্ত কিছুদিন হাসপাতালে রাখা হচ্ছে।

এদিকে, বলিউডজুড়ে চলছে শুভেচ্ছার জোয়ার। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান লিখেছেন, “ক্যাট বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত।” আর প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “খবরটি শুনে খুব খুশি হয়েছি, ভালোবাসা রইল তোমাদের জন্য।”

This post was viewed: 38

আরো পড়ুন