Ridge Bangla

হাবিবুল বাশারকে বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে।

জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তিনি আর চুক্তি নবায়নে আগ্রহী নন বলে বিসিবিকে আগেই জানিয়েছিলেন। এরপর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজে পাওয়ার প্রক্রিয়া শুরু করে বোর্ড।

শেষ পর্যন্ত দুইবারের জাতীয় অধিনায়ক এবং দীর্ঘদিনের নির্বাচক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে। হাবিবুল ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে তিনি নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে তাকে অব্যাহতি দেওয়া হলেও, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ক্রিকেট বিষয়ক গভীর জ্ঞান বিবেচনায় আবারও তাকে নির্বাচক প্যানেলে ফেরানো হলো। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

This post was viewed: 3

আরো পড়ুন