Ridge Bangla

‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

হাওর ও জলাভূমি রক্ষায় কঠোর আইনি কাঠামো প্রণয়ন করে জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

আইনের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যায় মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, সমন্বিত ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে বাধা সৃষ্টি ও কীটনাশকের অপব্যবহারে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল।

এ ছাড়া সংবিধানের ১৮ক অনুচ্ছেদ এবং হাইকোর্টের নির্দেশনার আলোকে জলাভূমি সংরক্ষণে আইনগত কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষাপটে নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।

আইনে বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন