Ridge Bangla

হরমুজ প্রণালি পাড়ি দিতে বাংলাদেশের ৬টি জাহাজকে অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি অতিক্রমে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজকে পারাপারের অনুমতি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আটকে পড়া জাহাজগুলোকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন