Ridge Bangla

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করা এ জাহাজটি শুক্রবার (১০ এপ্রিল) প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরান সরকারের কাছ থেকে অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করা হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী অনুমতির জন্য আবেদন করা হলেও তা না পাওয়ায় আপাতত জাহাজটিকে শারজা বন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, নাবিকদের মনোবল বৃদ্ধির জন্য দৈনিক খাবারের বরাদ্দও বাড়ানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন