Ridge Bangla

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়ল

সরকারি হাসপাতালে ২০২৬ সালের হজযাত্রীদের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার সময়সীমা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বা যেকোনো তথ্য জানতে হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষাগুলো হলো Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing।

বিজ্ঞপ্তিতে দুরারোগ্য ব্যাধি শনাক্তে প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কিছু স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলা হয়েছে। এর মধ্যে হৃদ্‌রোগ, কিডনি জটিলতা, লিভার সিরোসিস ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তের জন্য নির্দিষ্ট পরীক্ষা অন্তর্ভুক্ত। হজযাত্রীদের এসব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে এবং এরপর স্বাস্থ্য সনদ নিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।

This post was viewed: 7

আরো পড়ুন