চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বহিষ্কৃত নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য লিয়াকত আলী।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
This post was viewed: 6