ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সম্পন্ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোও একই অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে।
এদিকে, পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আদাবরের ঘটনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
This post was viewed: 4