Ridge Bangla

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিতামূলক করতে নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।

সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নতুন এ আইনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও সময়োপযোগী করা সম্ভব হবে।

তবে বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা আপত্তি জানান এবং ভোটাভুটির সময় না ভোট দেন। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। যদিও পরে বিরতির পর তারা আবার অধিবেশনে যোগ দেন।

আলোচনায় বিরোধীদলীয় এমপি হান্নান মাসুদ প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করা হয়েছিল, বর্তমানে এমন কোনো পরিস্থিতি রয়েছে কি না, তা পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন, নতুন আইনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হতে পারে।

This post was viewed: 6

আরো পড়ুন