নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আফসানা মিমি। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৬ মার্চ পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মিমিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
This post was viewed: 4