Ridge Bangla

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে সম্প্রতি সংঘটিত হামলার নেপথ্যে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই দাবি জানান।

সামরিক সূত্রটি বলেন, এই হামলাটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা ছদ্মবেশী অভিযান ছিল। ইরানের বিবেচনায়, ইসরায়েল মূলত নিজেদের সাম্প্রতিক আঞ্চলিক হামলার দায় থেকে দৃষ্টি সরানোর জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের কখনও সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ছিল না। বরং, ইসরায়েলই এ হামলা চালিয়ে ইরানকে দায়ী দেখানোর চেষ্টা করছে।

সূত্রটি আরও উল্লেখ করেছেন, ইসরায়েলের পরবর্তী সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দরও রয়েছে। ইরান আশঙ্কা করছে, ভবিষ্যতে এ বন্দরে হামলা চালিয়ে দায়ভার তাদের ওপর চাপানো হতে পারে। ইরান মনে করছে, ইসরায়েলের এই ধরনের কৌশল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব সৃষ্টি এবং অঞ্চলকে অস্থিতিশীল করার উদ্দেশ্য বহন করছে।

This post was viewed: 5

আরো পড়ুন