Ridge Bangla

সোনম কাপুরের বেবি বাম্পে স্বামীর প্রতিক্রিয়া

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মাতৃত্বের আনন্দে ভাসছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেবি বাম্পসহ নতুন একটি ছবি প্রকাশ করে তিনি জানান দিয়েছেন তার আনন্দের খবর। ছবিটি প্রকাশের পরই সবচেয়ে বেশি নজর কাড়ে স্বামী আনন্দ আহুজার মন্তব্য।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, লং কোর্ট ও স্কার্ট পরিহিত সোনম কাপুর; যেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বেবি বাম্প। ছবির ক্যাপশনে অভিনেত্রী শুধু একটি শব্দই লিখেছেন- মা। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এরপর আনন্দ আহুজা নিজের অ্যাকাউন্টে একই ছবি শেয়ার করেন। সেখানেই মজা করে তিনি মন্তব্য করেন, ডাবল ট্রাবল। তার এই রসিকতা ভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়। নেটিজেনদের অনেকে আবার বলছেন, সোনমের নতুন এই লুক দেখে মনে পড়ছে প্রয়াত প্রিন্সেস ডায়ানার কথা।

ছবি প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। মা হওয়ার খবরটি গত অক্টোবরেই ভক্তদের জানিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কাপুরের মেয়ে সোনম। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। সদ্য আগস্টে বায়ুর তৃতীয় জন্মদিন পালন করেন তারা।

সঞ্জয় লীলা বানশালির সাওয়ারিয়া দিয়ে বলিউডে অভিষেক ঘটে সোনম কাপুরের। রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা সেই ছবির পর তিনি একে একে সফল বেশ কিছু ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালে তাকে দেখা যায় ক্রাইম থ্রিলার ব্লাইন্ড ছবিতে। বর্তমানে মাতৃত্ব ও পরিবার নিয়েই সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা।

This post was viewed: 24

আরো পড়ুন